IMG-LOGO

বুধবার, ২১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূতগোমস্তাপুরের সড়কগুলোতে বেড়েছে দূর্ঘটনাপুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও এবং ওসি, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবেসিরাজগঞ্জে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এলাকাবাসীর মাঝে হ্যান্ড ওয়াশ বিতরণরাজশাহীতে আখচাষীদের মাঝে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগমান্দায় হাটবাজার উন্নয়নের নামে সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগযে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির পরামর্শ ওয়াকার-উজ-জামানেরবিতর্কিত জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনীসিংড়ায় ১৮ বছর ধরে চলছে দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্পনাটোরের দুর্ঘটনায় প্রাণ গেল বাগমারার আনোয়ারেরফুলবাড়ীতে দুর্গা প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, চলছে সংস্কার কাজরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
Home >> অর্থনীতি >> স্বল্প সুদে ও সহজে ঋণ পেতে সরকারের সহযোগিতা চান নারী উদ্যোক্তারা

স্বল্প সুদে ও সহজে ঋণ পেতে সরকারের সহযোগিতা চান নারী উদ্যোক্তারা

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে উদ্যোক্তা তৈরি ও টিকিয়ে রাখতে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ সুবিধার দাবি জানিয়েছেন নারী উদ্যোক্তারা। পাশাপাশি তাদের সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা।

সোমবার (১২ জানুয়ারি) সকালে উইমেন চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোর সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে এ আহ্বান জানান তারা। মতবিনিময় সভাটির আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সভায় দেশের বিভিন্ন জেলার উইমেন চেম্বারের নারী উদ্যোক্তা ও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ও উদ্যোক্তাদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

নারী উদ্যোক্তারা জানান, নারীদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা পাওয়া যায় না। কেন্দ্রীয় ব্যাংক এ জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিলেও জেলা ও উপজেলা পর্যায়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর ম্যানেজাররা এক্ষেত্রে বিভিন্ন অহেতুক কাগজাদির বেড়াজালে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এমতাবস্থায়, ব্যাংক ঋণপ্রাপ্তি সহজীকরণ চান তারা।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক মো. আবদুর রহিম খান। তিনি বলেন, মাঠপর্যায়ে নারী উদ্যোক্তাদের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রাপ্ত সুপারিশগুলো সরকারের কাছে তুলে ধরা হবে। তিনি জানান, দেশের সব জেলায় নারী চেম্বার প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছে সরকার। এতে নারীদের অর্থনৈতিক কার্যক্রম বাড়বে। সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে।

এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর বলেন, দেশ ও সমাজের উন্নয়নে নারীদের বড় ভূমিকা থাকলেও অর্থনৈতিক কার্যক্রমগুলোতে নারীদের আমরা পুরোপুরি সংযুক্ত করতে পারিনি। তবে স্বাধীনতার পর থেকে দেশের নারীরা অনেক এগিয়ে গেছে।

উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল বলেন, দেশের নারীদের উন্নয়নে বেশকিছু নীতিমালা আছে। তবে সেগুলোর যথাযথ বাস্তবায়ন দরকার। তিনি নারীদের স্বল্প সুদে ঋণ প্রাপ্তি, প্রশিক্ষণ ও কর্মশালার ওপরে জোর দেন।

বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) সিইও ফেরদৌস আরা বেগম বলেন, সরকার নারী উদ্যোক্তাদের সহায়তায় আগ্রহী এবং এ লক্ষ্যে নানা নারীবান্ধব নীতি ও বিধি প্রণয়ন করেছে। তবে এসব নীতি ও সার্কুলার সম্পর্কে বিশেষ করে জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের অনেক উদীয়মান নারী উদ্যোক্তা অবগত নন। তিনি উদ্যোক্তাদের সরকারের সুবিধা ও সহযোগিতা সম্পর্কে জানার এবং কমপ্লায়েন্স মেনে তা গ্রহণের আহ্বান জানান।

মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শি-ট্রেডস ইনিশিয়েটিভ অব এশিয়া উইমেনের সিনিয়র অ্যাডভাইজার তানভীর আহমেদ। প্রবন্ধে তিনি নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনা করেন এবং ব্যবসায় লিঙ্গ বৈষম্য দূর, সহজে অর্থপ্রাপ্তি নিশ্চিত ও জাতীয়–আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ উদ্যোক্তাদের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা ইয়াসমীন বলেন, নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনসহ সরকারের নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, উদ্যোক্তাদের সংশ্লিষ্ট সুপারিশগুলো মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।

মতবিনিময় সভায় আরও কথা বলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আফরিনা নাসরিন প্রমুখ, ইউএনডিপি বাংলাদেশের জেন্ডার টিম লিডার শারমিন ইসলাম, এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফারজানা খান প্রমুখ।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নারী উদ্যোক্তারা ট্রেড লাইসেন্সের ইংরেজি ভার্সন, রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত মেলাগুলোতে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ মূল্য ছাড়, উদ্যোক্তাদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণে দাবি জানান তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930