IMG-LOGO

মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ-আনসারের সঙ্গে বিজিবি দায়িত্ব পালন করবেনতারেক রহমানসহ বিএনপি নেতারা কে কোথায় ভোট দেবেনসার ক্রয়-গুদাম নির্মাণে ৪২১ কোটি টাকার ব্যয় অনুমোদনইউরোপকে ‘বিশ্বশক্তি’ হিসেবে ভূমিকা নেওয়ার আহ্বান ম্যাক্রোঁর‘বাংলাদেশের জন্য সম্মান আদায় করাই ছিল লক্ষ্য’নির্বাচনি দায়িত্ব, যেভাবে মানসিক চাপ সামলাবেন সাংবাদিকরানির্বাচন নিয়ে যে বার্তা দিলেন আসিফবুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার: ইসি সানাউল্লাহতানোরে ৬১ টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১ টি ঝুঁকি পূর্ণ‘শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রস্তুত প্রশাসন’পুঠিয়া-তাহেরপুর সড়কে আবারো দুর্ঘটনা, নিহত-২আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানানওগাঁ-৩ আসনে লড়াই হবে জামাত-বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সংখ্যালঘু ভোটাররা আলোচনায়‘ক্ষতিপূরণ পাবেন পাঁচ ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা’‘বিএনপি ল্যান্ডস্লাইড জয় পাবে’
Home >> অর্থনীতি >> সার ক্রয়-গুদাম নির্মাণে ৪২১ কোটি টাকার ব্যয় অনুমোদন

সার ক্রয়-গুদাম নির্মাণে ৪২১ কোটি টাকার ব্যয় অনুমোদন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : সার ক্রয় ও সার সংরক্ষণ এবং বিতরণের সুবিধার্থে বাফার গুদাম নির্মাণে ৪২১ কোটি ১৭ লাখ ৭৯ হাজার ৬০৫ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকার ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির শেষ বৈঠক ছিল।

বৈঠক সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবরে পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে তিউনিশিয়ার গ্রুপ শিমিক তিউনিসিয়ান (জিসিটি)-এর সঙ্গে চুক্তির আওতায় ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৬২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার টাকা। প্রতি মেট্রিক টন টিএসপি সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৩০ মার্কিন ডলার।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ-এর কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৫৮ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকা। প্রতি মেট্রিক টন ইউরিয়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৩১ মার্কিন ডলার।

একই বৈঠকে ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় দুটি গুদাম নির্মাণ প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে মেহেরপুরে ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি গুদাম নির্মাণে ৪০ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ৪৬০ টাকা ব্যয়ে মেসার্স এসএস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেডকে এবং ঠাকুরগাঁওয়ে ২০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি গুদাম নির্মাণে ৫৯ কোটি ১৮ লাখ ৬০ হাজার ১৪৫ টাকা ব্যয়ে মেসার্স মাজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডকে কার্যাদেশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31