IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নওগাঁ-৩ আসনে লড়াই হবে জামাত-বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সংখ্যালঘু ভোটাররা আলোচনায়

নওগাঁ-৩ আসনে লড়াই হবে জামাত-বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সংখ্যালঘু ভোটাররা আলোচনায়

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাদেবপুর ও বদলগাছী উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৩ আসন। এ আসনে ৮জন প্রার্থী প্রতিন্দীতা করলেও মুল লড়াই হবে জামায়াত-বিএনপির।

জামায়াত-বিএনপি ও স্বতন্ত্র (জনির) ত্রিমূখী লড়াইয়ের সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন ভোটাররা। আসনটিতে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও সংখ্যালঘু ভোটারা আলোচনায়। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৪০ হাজার ৭৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১৮ হাজার ৯৮৮ জন, নারী ভোটার ২ লক্ষ ২১ হাজার ৭৯৬ জন এবং হিজরা ভোটার ১ জন।

আসনটিতে মোট ভোটারের প্রায় ১৭ ভাগ অর্থাৎ প্রায় ৭৩ হাজার সংখ্যালঘু ভোটার রয়েছে। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাও: মো: মাহফুজুর রহমানের মধ্যে হবে মূল লড়াই। বড় এই দুই দলের দুই প্রার্থীই বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।

বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল দুনীতি ও চাঁদাবাজী বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি শিল্প-কারখানা স্থাপনের প্রতিশ্রুতি দেন। নির্বাচিত হলে ৩ মাসের মধ্যে দুই উপজেলাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত এমপি প্রাথী ফজলে হুদা বাবুল। বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনী উঠোন বৈঠকে তিনি এসব ঘোষণা দেন।

আগামী প্রজন্মকে মাদক থেকে দুরে রাখতে এই দুই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ব্যক্তিগত উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা সৃজনশীল কাজের উদ্যোগ নিবেন এবং দক্ষ যুব সমাজ গঠনের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি। অন্যদিকে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মাহফুজুর রহমান বলেন, তিনি নির্বাচিত হলে দুনীতিমুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে কাজ করবেন। মহাদেবপুর-বদলগাছী উপজেলাকে তিনি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী নান্নুর পুত্র পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। জনির বাবা প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী নান্নু এ আসনে পরপর ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শেষ ২০০১ সালে তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পীকার নির্বাচিত হয়েছিলেন।

এছাড়াও বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে ভোট করে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। যার কারণে সাধারণ ভোটারদের মনে তার একটা জায়গা আছে বলেই মনে করছেন সাধারণ ভোটাররা। তবে তিনি মুল প্রতিন্দ্বীতায় না আসতে পারলেও এ আসনের জয় পরাজয়ে ফ্যাক্টর হতে পারেন বলে ধারনা করছেন অনেক ভোটার।

এ আসনে যেকোনো প্রার্থীর জয় পরাজয়ে বড় ভূমিকা রাখবে সংখ্যালঘু ভোটাররা। যার কারণে সংখ্যালঘু ভোটারদের ভোট নিজেদের বাক্সে নিতে জামায়াত, বিএনপি, স্বতন্ত্র প্রার্থীসহ সকল প্রার্থীরা তাদের দ্বারে দ্বারে ঘুরছেন। সংখ্যালঘু ভোটারদের ভোট যে প্রার্থী যত বেশি তার বাক্সে নিতে পারবে তার জয়ের সম্ভবনা তত বেশী বলে মনে করছেন সচেতন মহল।

আসনটিতে প্রতিন্দ্বীতাকারী অপর প্রাথীরা হলেন জাতীয় পাটি মনোনীত মাসুদ রানা (লাঙ্গল), ইসলামী আন্দোলন মনোনীত নাছির বিন আজগর (হাতপাখা), বাসদ মনোনীত কালিপদ সরকার (মই), বিএনএফ মনোনীত আবদুল্লাহ আল মামুন সৈকত (টেলিভিশন) এবং (জাহাজ) প্রতীকে অপর স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31