IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> মেঘনা পেট্রোলিয়ামের সঙ্গে কাজ করবে বেক্সিমকো

মেঘনা পেট্রোলিয়ামের সঙ্গে কাজ করবে বেক্সিমকো


ধূমকেতু নিউজ ডেস্ক : অটোগ্যাস বা লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজার বাড়াতে একসঙ্গে কাজ করার লক্ষ্যে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান) সঙ্গে চুক্তি সাক্ষর করেছে বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেড। এর ফলে এখন থেকে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের নিবন্ধিত ফিলিং স্টেশনগুলোতে এলপিজি পাম্প স্থাপন ও অটোগ্যাস বিক্রি করতে পারবে বেক্সিমকো এলপিজি লিমিটেড।

বৃহস্পতিবার মতিঝিলে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ঢাকা অফিস ‘মেঘনা ভবনে’ আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করা হয়।

এলপিজি ইতিমধ্যেই বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে অত্যন্ত জনপ্রিয় ও প্রশংসিত। এই চুক্তিটির মাধ্যমে বেক্সিমকো লিমিটেড সারা দেশের অটোমোবিলগুলোতে ব্যবহারের জন্য পরিবেশ বান্ধব জ্বালানি অটোএলপিজি দ্রুত প্রবেশের বিষয়টি নিশ্চিত করতে পারবে। বর্তমানে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ৮০০টি ফিলিং স্টেশন রয়েছে। চুক্তি অনুসারে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড প্রতি লিটার এলপিজিতে ০.৫০ টাকা রয়্যালটি পাবে, যা বেক্সিমকো এলপিজি কোম্পানি তাদের প্রতিষ্ঠিত অটোএলপিজি পাম্পের মাধ্যমে বিক্রি করবে। বেক্সিমকো এলপিজিকে ২০১৬ সালের শুরু দিকে অটোএলপিজি স্টেশনগুলির জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক ৫০০টি ফ্র্যাঞ্চাইজি লাইসেন্স ও কনর্ভাশন ওর্য়াকশপ স্থাপনে ২৫টি লাইসেন্স দেয়া হয়েছিলো।

চুক্তিটি স্বাক্ষর করেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মীর ছাইফুল্লাহ-আল খালেদ ও বেক্সিমকো এলপিজি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মৃণাল রায়।

এই সময় উপস্থিত ছিলেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং), মো. জসীম উদ্দীন ও বেক্সিমকো এলপিজি’র চিফ কমার্শিয়াল অফিসার এম মুনতাসির আলম, জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং, মেহেদি হাসান, বিজনেস ডেভেলপমেন্টের প্রধান মিস তাসনুভা চৌধুরী।

অনুষ্ঠানে বেক্সিমকো এলপিজি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মৃণাল রায় বলেন, এই চুক্তি দেশের এলপিজি খাতের জন্য একটি বড় মাইলফলক। কারণ এই চুক্তির মাধ্যমে সারা দেশে এলপিজি অটোগ্যাস পৌঁছানো নিশ্চিত হবে। স্থান ও ধারণ ক্ষমতার ওপর প্রতিটি পাম্পের বিনিয়োগ নির্ভর করে। বেক্সিমকো এলপিজি সর্বোচ্চ ভালো মানের প্রোাপেইন ও বুটেন মিশ্রিত এলপিজি সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। এতে জ্বালানিটিতে সঠিক মানের অকটেন থাকে এবং যানবাহনের ইঞ্জিনের কোনো ক্ষতি হয় না। তিনি আরো জানান, বেক্সিমকো এলপিজি কোম্পানিই বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে গৃহস্থলী কাজে ব্যবহৃত কম্পোজিট ফাইবারগ্লাস সিলিন্ডার।

বেক্সিমকো এলপিজির জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং, মেহেদি হাসান জানান, বেক্সিমকো কম্পোজিট সিলিন্ডার বিস্ফোরণরোধী এবং স্বচ্ছ ফাইবারগ্লাস দ্বারা তৈরি হওয়ায় ব্যবহারকারীরা বাইরে থেকেই গ্যাসের স্তর দেখতে পায়। এগুলোর ওজন প্রচলিত ইস্পাত সিলিন্ডারের তুলনায় প্রায় ৫০ শতাংশ কম। যে কারণে ব্যবহারকারীরা সহজেই এই সিলিন্ডার বহন করতে পারবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930