IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলনঅসুস্থ ভূমিমন্ত্রীকে রামেক হাসপাতালে দেখতে গেলেন রাসিক প্রশাসকবিচারের নাম করে যুবককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধেআড়ম্বরের ভিড়ে ভক্তিটা যেন হারিয়ে না যায়: বাণিজ্যিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্তরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগরাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাতবাগমারায় জামায়াতের কর্মী শিক্ষা শিবিরএবার রিয়াদের সঙ্গে ফ্লাইট চালুর ঘোষণা বিমানেরভূমিমন্ত্রী মিনু অসুস্থ হয়ে রামেক হাসপাতালেভর্তি, সুস্থতার জন্য দোয়া প্রার্থনামেয়ে যৌতুক মামলা করায় গোমস্তাপুরে শ্বশুরকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টাকাশিয়াডাঙ্গা থানা এলাকায় এসআরবি-৫ এর আভিযানে ১০৩ টি ককটেল উদ্ধারনিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূতগোমস্তাপুরের সড়কগুলোতে বেড়েছে দূর্ঘটনাপুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও এবং ওসি, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবে
Home >> অর্থনীতি >> পুঁজিবাজারের লেনদেন ৫ হাজার কোটি টাকায় উন্নীতের চেষ্টা বিএসইসি’র

পুঁজিবাজারের লেনদেন ৫ হাজার কোটি টাকায় উন্নীতের চেষ্টা বিএসইসি’র

ধূমকেতু নিউজ ডেস্ক : পুঁজিবাজারের উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এককভাবে ২ শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার নেই এমন কোম্পানির অনেক বোর্ড ভেঙ্গেও দেয়া হতে পারে। পাশাপাশি স্বতন্ত্র পরিচালকদের কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণ করবে বিএসইসি।

এছাড়া সম্প্রতি ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপরই ওভার দ্য কাউন্টার (ওটিসি) নিয়ে কাজ করবে সংস্থাটি। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাজারকে আরও বড় করার চেস্টা চলছে, যাতে তিন থেকে পাঁচ হাজার কোটি টাকা দৈনিক লেনদেন হয়।

শনিবার বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ‘টুওয়ার্ডস এ সাসটেইনেবল ক্যাপিটাল মার্কেট : দ্য ড্রাইভার্স অফ গ্রোথ’ বিষয়ক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) যৌথভাবে এ ওয়েবিনারের আয়োজন করে। ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমবিএর প্রথম ভাইস প্রেসিডেন্ট ও আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান।

বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, পুঁজিবাজারে জনগণের বিনিয়োগের পরে অনেক কোম্পানি ঠিক মতো কাজ করছে না, হঠাৎ কোম্পানি বন্ধ করে চলে যাচ্ছে। যাদের তালা মারা অফিস ঢাকায় এবং কারখানা গাজীপুরে, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে ঠকানোর চেষ্টা করেছেন, সে সব কোম্পানিতে সম্ভবত বোর্ডও ভেঙ্গে দিতে হতে পারে। সেখানে আমরা স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে কোম্পানি ঠিক করতে চেস্টা করবো। আইনের মধ্যে থেকেই এগুলো করা হবে। না হলে শেয়ার বাইব্যাক করে নেয়ার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, পুঁজিবাজারে এখন বৈচিত্র্য আনার প্রয়োজন। কেবলমাত্র সেকেন্ডারি মার্কেট থাকলে হবে না। এই মার্কেটটাকে অনেক বড় করতে হবে। দৈনিক এক হাজার কোটি টাকার লেনদেন তেমন কোনো বিষয় না। এই লেনদেনকে দ্রুত তিন থেকে পাঁচ হাজার কোটিতে নেওয়ার জন্য কাজ করতে হবে। এজন্য সারাদেশে ব্রোকারেজ হাউজের শাখা ছড়িয়ে দেয়া হবে। এমনকি দেশের বাইরেও ডিজিটাল আউটলেট করার ব্যাপারে চিন্তা করা হচ্ছে।

বিএসইসির চেয়ারম্যান বলেন, ইক্যুইটিভিত্তিক পুঁজিবাজার থেকে বের হওয়ার চেষ্টা করছি। গত সাড়ে ৩ মাসে প্রায় ৩ হাজার কোটি টাকার সাব-অর্ডিনেটে এবং পারপাচ্যুয়াল বন্ড এবং ৮৫০ কোটি টাকার জিরো কূপন বন্ডের অনুমোদন দেয়া হয়েছে। পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি একা কিছু করতে পারবে না। এখানে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, আমরা ব্যবসাটাকে সহজ করে দিতে চাই। এই সহজ করতে গিয়ে কিছু দুষ্ট লোক যদি নিয়ম নীতি না মেনে অপকর্মে লিপ্ত হয় এবং ওই জাতীয় ২ থেকে ৫ শতাংশ মানুষের জন্য সাধারন বিনিয়োগকারিদের ক্ষতিগ্রস্থ হতে দেবো না। সেই সুযোগ আর দেয়া হবে না। এ নিয়ে আমরা সবাইকে আশ্বস্ত করতে পারি।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম জানান, স্বতন্ত্র পরিচালকদের নিয়ে আগামীতে কিছু কঠিন সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, কিছু স্বতন্ত্র পরিচালককে সরিয়ে দিয়ে, তাদের জায়গায় নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হবে। আমরা এই সপ্তাহে স্বতন্ত্র পরিচালকদের অনলাইনে আবেদন নেয়া শুরু করব। যারা যোগ্য হবেন, তাদেরকে নেয়া হবে।

অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান বলেন, নতুন কমিশন আসার পর পুঁজিবাজার ঘুরে দাঁড়াচ্ছে। তবে দীর্ঘ মেয়াদে উন্নয়নের জন্য সুশাসন বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম টেকসই পুঁজিবাজারের জন্য বাজার সংশ্লিষ্টদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মিউচ্যুয়াল ফান্ড সম্পদ ব্যবস্থাপক এসোসিয়েশনের সভাপতি ড. হাসান ইমাম, ডিএসইর পরিচালক রকিবুর রহমান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান, সিএমজেএফ সাধারণ সম্পাদক মুনীর হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930