IMG-LOGO

বুধবার, ২১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবেসিরাজগঞ্জে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এলাকাবাসীর মাঝে হ্যান্ড ওয়াশ বিতরণরাজশাহীতে আখচাষীদের মাঝে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগমান্দায় হাটবাজার উন্নয়নের নামে সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগযে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির পরামর্শ ওয়াকার-উজ-জামানেরবিতর্কিত জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনীসিংড়ায় ১৮ বছর ধরে চলছে দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্পনাটোরের দুর্ঘটনায় প্রাণ গেল বাগমারার আনোয়ারেরফুলবাড়ীতে দুর্গা প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, চলছে সংস্কার কাজরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুহযরত শাহজালাল বিমানবন্দরে আগুন‘সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে’নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০
Home >> অর্থনীতি >> ইভ্যালিতে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এ২১এস

ইভ্যালিতে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এ২১এস

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্ববিখ্যাত ব্র্যান্ড স্যামসাং এর ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যাম বিশিষ্ট ‘গ্যালাক্সি এ২১এস’ মডেলের হ্যান্ডসেটটি বাজারে নিয়ে আসলো ইভ্যালি। স্যামসাং বাংলাদেশ, ফেয়ার ইলেকট্রনিক্স এবং এক্সেল টেলিকমের সহযোগিতায় ডিভাইসটি পাওয়া যাবে দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি’তে।

আজ বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইভ্যালির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, গ্রাহকদের কাছে বহুল জনপ্রিয় ‘এ’ সিরিজের নতুন এই মডেলটি বাজারে আনতে ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোর সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ইভ্যালি। ‘এক্সক্লুসিভ লঞ্চ’এর আওতায়, ক্রেতারা শুধু ইভ্যালি প্ল্যাটফর্ম থেকেই স্যামসাং এ২১এস অর্ডার করতে পারবেন।

এ বিষয়ে ইভ্যালির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, স্মার্টফোন যতবেশি মানুষের সাধ্যের মধ্যে আসবে ততবেশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যাব। সেই লক্ষ্য অর্জনের অংশ হিসেবেই সাধারণ গ্রাহকদের স্বপ্নপূরণে বাংলাদেশের বাজারে ডিভাইসটি আনতে পেরে আমরা আনন্দিত। ‘বিলিভ ইন ইউ’ আমাদের এই স্লোগানের ওপর ভর করে আমাদের বিশ্বাস প্রতিবারের মতো এবারও ইভ্যালির নিয়মিত গ্রাহকদের কাছ থেকে দারুণ সাড়া পাবে স্যামসাং।

ডিভাইসটি সম্পর্কে জানানো হয়, ৬.৫ ইঞ্চির ইনফিনিটি ডিসপ্লে সম্বলিত ডিভাইসটিতে আছে চারটি ব্যাক ক্যামেরা। কোয়াড প্রযুক্তির ক্যামেরাগুলোর মধ্যে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড (১২৩ ডিগ্রী) ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের একটি করে ম্যাক্রো ও লাইভ ফোকাস লেন্সযুক্ত ক্যামেরা রয়েছে।

অন্যদিকে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেবে দারুণ সব সেলফি তোলার সুযোগ। শক্তিশালী এক্সিনোজ ৮৫০ অক্টাকোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১০ ওয়ান ইউআই ২.০ অপারেটিং সিস্টেম ডিভাইসটিকে দেবে দুর্দান্ত গতি। দুইটি ফোরজি নেটওয়ার্ক সমর্থিত সিমসহ অতিরিক্ত ডাটা সংরক্ষণের জন্য এতে আছে ডেডিকেটেড মেমরি কার্ড স্লট।

একবার চার্জ দিয়ে ডিভাইসটির ব্যবহারকারীকে দীর্ঘক্ষণ এসব প্রযুক্তির অভিজ্ঞতা নেওয়ার সুযোগ করে দিতে এতে আছে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তিসহ ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রমের স্যামসাং এ২১এস এর বাজারমূল্য ধরা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা। তবে ডিভাইসটি ক্রয়ে ইভ্যালি কি আকর্ষণীয় অফার দিচ্ছে সেদিকেই মুখিয়ে আছেন গ্রাহকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930