IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> বাংলাদেশের বাজারে আসছে হুয়াওয়ে ওয়াচ ফিট

বাংলাদেশের বাজারে আসছে হুয়াওয়ে ওয়াচ ফিট

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশের বাজারে নতুন স্মার্টওয়াচ আনছে হুয়াওয়ে। হুয়াওয়ে ওয়াচ ফিট নামের এই ঘড়িটি ১২ অক্টোবর থেকে হুয়াওয়ের অনুমোদিত বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে। হুয়াওয়ে ওয়াচ ফিটের ডিসপ্লে রাউন্ডেড রেক্টাঙ্গুলার। এর আকার ১.৬৪ ইঞ্চি। এতে অ্যামোলিড এইচডি ডিসপ্লে দেয়া হয়েছে।

এটি স্মার্টওয়াচ হলেও ডিভাইসটিতে ফিটনেসের উপর গুরুত্ব দেয়া হয়েছে। ঘুমের সময় কব্জিতে এই ওয়াচ পরে থাকলে ব্যবহারকারী হৃদস্পন্দন পর্যবেক্ষণ করবে। হার্ট রেট পরিমাপের জন্য হুয়াওয়ের নিজস্ব ট্রুসিন ৪.০ এবং ট্রুস্লিপ ২.০ প্রযুক্তির সংমিশ্রণ ঘটানো হয়েছে। ঘুমের অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি, শ্বাস-প্রশ্বাসের গুণগতমান বিশ্লেষণ এবং রেস্টিং হার্ট রেট ও রক্তে অক্সিজেন প্রবাহসহ রিয়েল টাইম হার্ট রেট পর্যবেক্ষণ করবে। ডিভাইসটি থেকে ২৪ ঘন্টায় হার্টরেটের একটি ইনফোগ্রাফিক ডাটা পাওয়া যাবে।

হুয়াওয়ের পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশি গ্রাহকদের জন্য হুয়াওয়ে সব সময় চেষ্টা করে উদ্ভাবনী পণ্য দিয়ে গুণগতমান সম্পন্ন অভিজ্ঞতা দিতে। আমাদের সর্বশেষ পণ্য ওয়াচ ফিট তেমনই অভিজ্ঞতা দেবে গ্রাহকদের। আমরা সব সময় চেষ্টা করব দেশের গ্রাহকদের স্মার্ট লাইফ উপহার দিতে।’

ওয়াচটি ব্যবহারকারীকে পার্সোনাল ট্রেইনারের মতো স্বাস্থ্য সুরক্ষায় দিক-নির্দেশনা দেবে। এর ইন্টেলিজেন্ট প্রযুক্তি ৪৪টি শারীরিক ভঙ্গী শনাক্ত করতে পারে। যার মাধ্যমে ১২টি আলাদা ওয়ার্কআউট পূরণ করা যাবে। গ্যাজেটটির স্ট্যান্ডআপ রিমাইন্ডার ব্যবহারকারীদের সব সময় অ্যাকটিভ রাখতে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। ফলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। অন্যান্য ফিটনেস ফিচার হিসেবে আছে এনিমেটেড ফিটনেস কোর্স। ওয়াচটিতে অসংখ্য ভিন্নধর্মী ওয়াচ ফেস ডিজাইন অপশন রয়েছে। যা হুয়াওয়ের ওয়াচ ফেস স্টোর থেকে নামিয়ে নেয়া যাবে।

স্মার্ট টেকনোলজির হুয়াওয়ের প্রোডাক্ট ম্যানেজার শুভংকর গোলদার জনি বলেন, ‘হুয়াওয়ে ওয়াচ ফিট বাংলাদেশের বাজারে এই বাজেটের মধ্যে পাওয়া সেরা স্মার্টওয়াচ। এটি ব্যবহারকারীর কব্জিতে স্টাইল যুক্ত করার পাশাপাশি ব্যক্তিগত ফিটনেস প্রশিক্ষক হিসাবে কাজ করবে।’

দেশের বাজারে হুয়াওয়ে ওয়াচ ফিটের দাম ধরা হয়েছে ৯ হাজার ৯৯৯ টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930