IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> পচা কোম্পানির দাপট মন্দা বাজার

পচা কোম্পানির দাপট মন্দা বাজার

ধূমকেতু নিউজ ডেস্ক : গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে পতনের ধারা অব্যাহত থাকলেও শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে পচা ‘জেড’ গ্রুপ এবং দুর্বল ‘বি’ গ্রুপের প্রতিষ্ঠান।

গত সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ২৬২টি বা ৭৩ শতাংশ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। এমন পতনের বাজারে দাম বাড়ার শীর্ষ ১০টি স্থানের মধ্যে পাঁচটিই দখল করেছে ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান। এছাড়া দাম বাড়ার শীর্ষ ১০-এ থাকা বাকি প্রতিষ্ঠানের মধ্যে দুটি রয়েছে ‘বি’ গ্রুপের প্রতিষ্ঠান। আর ভালো কোম্পানি বা ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠান আছে তিনটি।

সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান সাভার রিফ্যাক্টরিজ। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে এই কোম্পানিটির শেয়ার দামে বড় ধরনের উত্থান ঘটেছে।

মূল্যে বড় ধরনের উত্থান হওয়ার পরও বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে রাজি হননি। ফলে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে মাত্র দুই কোটি ৪৭ লাখ ৮৫ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৪৯ লাখ ৫৭ হাজার টাকা।

এদিকে কোম্পানিটির শেয়ারের দাম সপ্তাহজুড়ে বেড়েছে ৩০ দশমিক ২১ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৭৯ টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৪১ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ২৬২ টাকা ৫০ পয়সা।

শেয়ারের এমন দাম বাড়লেও কোম্পানিটির লভ্যাংশের ইতিহাস মোটেও ভালো না। ১৯৮৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি শেষ কবে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়েছে সে বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোনো তথ্য প্রকাশ করেনি।

তবে ডিএসইর মাধ্যমে প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি ২০১৪ সাল থেকেই লোকসানে রয়েছে। এমনকি সর্বশেষ প্রকাশিত ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত আর্থিক প্রতিবেদনেও কোম্পানিটির লোকসানের কথা উল্লেখ রয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৫ পয়সা।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের ৫০ দশমিক ৬৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪২ দশমিক ১৪ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ১৮ শতাংশ শেয়ার আছে।

দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানটি দখল করেছে ‘বি’ গ্রুপের ন্যাশনাল ফিড। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৯ দশমিক ৪১ শতাংশ। পরের স্থানটিতে রয়েছে ‘এ’ গ্রুপের এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৮ দশমিক ৬৫ শতাংশ।

অবশ্য এর পরের দুটি স্থানে রয়েছে পচা ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান। এর মধ্যে গোল্ডেন সন’র শেয়ার দাম বেড়েছে ১৯ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শ্যামপুর সুগার মিলের শেয়ার দাম বেড়েছে ১৪ দশমিক ৯৫ শতাংশ। ১৪ দশমিক ৮১ শতাংশ দাম বেড়ে পরের স্থানে রয়েছে ‘বি’ গ্রুপের খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ।

এছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ তালিকায় স্থান করে নেয়া ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের ১৩ দশমিক ৭৯ শতাংশ, জিকিউ বলপেনের ১৩ দশমিক ২১ শতাংশ এবং ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দাম বেড়েছে ১২ দশমিক ৯৩ শতাংশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930