IMG-LOGO

বুধবার, ২১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবেসিরাজগঞ্জে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এলাকাবাসীর মাঝে হ্যান্ড ওয়াশ বিতরণরাজশাহীতে আখচাষীদের মাঝে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগমান্দায় হাটবাজার উন্নয়নের নামে সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগযে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির পরামর্শ ওয়াকার-উজ-জামানেরবিতর্কিত জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনীসিংড়ায় ১৮ বছর ধরে চলছে দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্পনাটোরের দুর্ঘটনায় প্রাণ গেল বাগমারার আনোয়ারেরফুলবাড়ীতে দুর্গা প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, চলছে সংস্কার কাজরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুহযরত শাহজালাল বিমানবন্দরে আগুন‘সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে’নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> জাল অডিট দাখিল বন্ধে এনবিআরের টাস্কফোর্স গঠন

জাল অডিট দাখিল বন্ধে এনবিআরের টাস্কফোর্স গঠন

ধূমকেতু নিউজ ডেস্ক : আয়কর বিভাগে নিবন্ধিত কোম্পানির জাল অডিট দাখিল বন্ধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) টাস্কফোর্স গঠন করেছে। এর পাশাপাশি এই টাস্কফোর্স দেশে নিবন্ধিত সকল কোম্পানির কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) গ্রহণ ও রিটার্ন দাখিল নিশ্চিত করতে কাজ করবে।

আয়কর বিভাগের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) পরিচালক মো. শাব্বির আহমদকে প্রধান করে গতকাল বুধবার সাত সদস্যের এই টাস্কফোর্স গঠন করা হয়।

টাস্কফোর্সের প্রধান কাজ হলো-জাল অডিট রিপোর্ট দাখিল বন্ধে প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণ, কোম্পানির করদাতাদের কর নিবন্ধন, রিটার্ন দাখিল এবং অডিট রিপোর্ট দাখিল নিশ্চিত করার ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে চিহ্নিত করে সমাধানের সুপারিশ করা। তারা যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতরের সাথে যোগাযোগ করে কোম্পানি করদাতার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে এবং আইসিএবির সাথে যোগাযোগ করে জাল অডিট রিপোর্ট দাখিল বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

একইসাথে টাস্কফোর্সের পক্ষ থেকে কোম্পানির টিআইএন গ্রহণ ও রিটার্ন দাখিল নিশ্চিতকরণ এবং কর বিভাগের নিকট জাল অডিট রিপোর্ট বন্ধে গৃহীত কার্যক্রম মনিটারিং ও অগ্রগতির বিষয়ে এনবিআর কর্তৃপক্ষকে নিয়মিত রিপোর্ট প্রদান করবে।

দেশে নিবন্ধিত যে সকল কোম্পানি টিআইএন গ্রহণ বা আয়কর রিটার্ন দাখিল করছে না সে সেকল কোম্পানি চিহ্নিত করে তালিকা তৈরি ও মাঠ পর্যায়ের দফতরের সাথে সমন্বয় করে সকল কোম্পানিকে আয়করের আওতায় আনার কর্মপরিকল্পনা গ্রহণ করবে। এছাড়াও টিআইএন বিহীন করদাতা চিহ্নিতকরণেও কাজ করবে টাস্কফোর্স।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930