IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পেরঅনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীসিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> বাংলাদেশে ৪টি ওয়েব ফিল্ম নিয়ে আসছে যী-ফাইভ গ্লোবাল

বাংলাদেশে ৪টি ওয়েব ফিল্ম নিয়ে আসছে যী-ফাইভ গ্লোবাল

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ এশীয় বিনোদন কনটেন্টের সবচেয়ে বড় ওটিটি (ওভার দ্যা টপ) প্ল্যাটফর্ম জি৫ (যী-ফাইভ) গ্লোবাল এর প্রথম বাংলাদেশি অরিজিনাল ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’ মুক্তি দিতে যাচ্ছে। আগামী ৯ নভেম্বর থেকে বিশ্বের ১৯০টির বেশি দেশে জি৫ (যী-ফাইভ) এর গ্রাহক-দর্শকরা ডার্ক কমেডি থ্রিলার ধাঁচের এ চলচ্চিত্র দেখতে পাবেন। এটি ছাড়াও বাংলাদেশে তৈরি আরও তিনটি ওয়েব ফিল্ম ও সিরিজ শিগগিরই নিয়ে আসবে এ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম।

জি৫ (যী-ফাইভ) গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ, মঙ্গলবার এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন অভিনয় শিল্লী জিয়াউল হক অপূর্ব, নুসরাত ফারিয়া, আফরান নিশো, বিদ্যা সিনহা মিম, আরিফিন শুভসহ অনেকে। এছাড়াও অংশগ্রহণ করেন এশিয়াটিক থ্রি-সিক্সটি-এর ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের প্রাক্তন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী, বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে ‘মাইনকার চিপায়’ ফিল্মের ট্রেইলার প্রদর্শিত হয়।

‘মাইনকার চিপায়’ পরিচালনা করেছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ও প্রশংসিত চলচ্চিত্রকার আবরার আতহার। এ ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবারের মত একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় তিন তারকা আফরান নিশো, শ্যামল মাওলা ও শরিফুল রাজ। টানটান উত্তেজনার এই থ্রিলারটিতে একটি গাড়িতে ধরা পড়া একজন পুলিশ কর্মকর্তা, একজন মাদক ব্যবসায়ী ও একজন মাদকাসক্ত চরিত্রকে দেখা যাবে। লকডাউনের সব নিয়ম কানুন মেনেই এর শ্যুটিং সম্পন্ন হয়েছে। ‘কলি ২.০’ এর পর আববারের এটি প্রথম কাজ। আগামী ৯ নভেম্বর ওয়েব থ্রিলারটি মুক্তির মাধ্যমে বাংলাদেশি অরিজিনাল কনটেন্ট অধ্যায়ের যাত্রা শুরু করছে জি৫ (যী-ফাইভ)।

এ প্রসঙ্গে পরিচালক আবরার আতহার বলেন, “জি-ফাইভের (যী-ফাইভের) প্রথম বাংলাদেশি কনন্টেন্ট তৈরি করতে পেরে আমরা অনেক আনন্দিত। ছবিটি রেকর্ড স্বল্প সময়ের মধ্যে করা হয়েছে। এর চিত্রনাট্য এমনভাবে লেখা হয়েছে যেখানে বড় কলাকুশলী বা ভারি যন্ত্রপাতির প্রয়োজন পড়েনি। এটা ক্রাইম থ্রিলার কমেডি। আশা করি, এটা নির্মাণের সময় আমরা যেমন মজা পেয়েছি দর্শকরাও তেমন আনন্দ পাবে।”

জি-ফাইভের জি৫ (যী-ফাইভের) দ্বিতীয় বাংলাদেশি ওয়েব ফিল্ম ‘যদি, কিন্তু, তবুও…’। আগামীকাল ২৮ অক্টোবর এর শ্যুটিং শুরু হচ্ছে। ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা শিহাব শাহিন। রোমান্টিক কমেডি ধাঁচের এই ওয়েব ফিল্মে অভিনয় করছেন জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ফারিয়া। আরেকটি ওয়েব ফিল্ম ‘হোয়াট দ্য ফ্রাই?’ নির্মাণ করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত তরুণ নির্মাতা অনম বিশ্বাস। এ ফিল্মে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। এছাড়াও আছে তানিম নূর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এর ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’ (সহকারী পরিচালক পার্থ সরকার)। এতে অভিনয় করবেন আরিফিন শুভ, জাকিয়া বারি মম, চঞ্চল চৌধুরী এবং ইরেশ যাকের। এশিয়াটিকের কন্টেন্ট এজেন্সি গুড কোম্পানি লিমিটেড’-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে এ ওয়েব ফিল এবং সিরিজগুলো প্রযোজনা করবে জি৫ (যী-ফাইভ)।

জি (যী) ইন্টারন্যাশনালের ডিজিটাল বিজনেস অ্যান্ড প্ল্যাটফর্মসের প্রেসিডেন্ট অমিত গোয়েনকা বলেন, “আমাদের এ বছরের এজেন্ডায় শীর্ষে রয়েছে স্থানীয় কন্টেন্টে বিনিয়োগ করে বিশ^ পরিসরে সংযুক্ত করা এবং দৃঢ় স্থানীয় অংশীদারিত্ব গড়ে তোলা। বাংলাদেশের বাজার আমাদের কাছে অগ্রগণ্য। এখানে কাজ শুরু করতে পেরে আমরা খুবই খুশি। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশে কাজ করার যে লক্ষ্য আমাদের রয়েছে এটি তার প্রথম পদক্ষেপ।”

জি৫ (যী-ফাইভ) গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, ‘বাংলাদেশে অনেক মেধাবী ও প্রতিশ্রুতিশীল পরিচালক ও শিল্পী রয়েছেন। রয়েছে দারুণ সব গল্প। আমাদের লক্ষ্য এই গল্প ও মেধাবীদের কাজ বিশ^ পরিসরে তুলে ধরা। এ নিয়ে আমরা বেশ রোমাঞ্চিতও। এরই অংশ হিসেবে জি৫ থেকে প্রথম বাংলাদেশি কন্টেন্ট হিসেবে মুক্তি পাচ্ছে ‘মাইনকার চিপায়’। এই অনন্য উদ্যোগে আমরা বাংলাদেশের মেধাবী শিল্পীদের একত্র করেছি যাদের কাজ শুধু এই অঞ্চল নয় সারা বিশ্বে দর্শকদের আনন্দ দেবে।

গুড কোম্পানি লিমিটেড’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সরদার সানিয়াত হোসেন দেশী কন্টেন্ট-কে বিশ্বের দরবারে নিয়ে যাওয়া জি৫ (যী-ফাইভের) সাথে এ যৌথ যাত্রার ব্যাপারে তার উৎসাহ ব্যক্ত ও সন্তোষ প্রকাশ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031