IMG-LOGO

বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সংসদ সদস্যের ঈদসামগ্রী বিতরণমোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণরাজশাহী মহানগর সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদানজেলা পরিষদ প্রশাসককে গণঅধিকার পরিষদের নেতার ফুলেল শুভেচ্ছামোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানাবানেশ্বর ড্যাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহততানোরের সীমান্তবর্তী মোহনপুরে অদৃশ্য ক্ষমতার বলে চলছে পুকুর খননের হিড়িক, প্রশাসনের নীরবতাদুর্গাপুরে অবৈধ তেল মজুদের অভিযোগে জব্দ করে নির্ধারিত মূল্যে বিক্রি করলেন এসিল্যান্ডগোদাগাড়ীতে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণনিয়ামতপুরে ঝড়ে কৃষকের সোলার বিদ্যুৎ ক্ষতিগ্রস্তরাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহার বিদায়, ফুল দিয়ে শ্রদ্ধা জানান এমপি মিলনদীর্ঘ দিন পর মশা নিধনে ফগার মেশিন ব্যবহার শুরু করলো রাসিকপ্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদবগুড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিত
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> নওগাঁয় শিশু ধর্ষণ ও অপহরণ মামলায় দুই আসামীর যাবজ্জীবন

নওগাঁয় শিশু ধর্ষণ ও অপহরণ মামলায় দুই আসামীর যাবজ্জীবন

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় শিশু ধর্ষণ ও অপহরণ মামলায় দুই আসামীর যাবজ্জীবন ও ১৪ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেকের ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিনমাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন। দুই মামলার রাষ্ট্রপক্ষে নিয়োজিত বিশেষ কৌশলী ছিলেন মকবুল হোসেন।

সাজাপ্রাপ্তরা হলেন, শিশু ধর্ষণ যাবজ্জীবনপ্রাপ্ত জেলার ধামইরহাট উপজেলার উত্তর দূর্গাপুর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫০) এবং শিশু অপহরণে সাজাপ্রাপ্ত নওগাঁ সদর উপজেলার চকচাঁপাই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সুমন হোসেন (২৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ জুন ঈদের দিন দুপুর ২ টার দিকে নওগাঁর ধামইরহাট উপজেলার উত্তর দূর্গাপুর গ্রামের আট বছরের শিশুকে রুটি ও সেমাই খাওয়ানোর কথা বলে একই গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম তার শয়ন ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় প্রথমে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে পরবর্তীতে জয়পুরহাট জেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়। নাবালিকা শিশুকে ধর্ষণের অভিযোগে শিশু’র বাবা একই দিন ধামইরহাট থানায় একটি এজাহার দায়ের করেন। তদন্ত শেষে একমাত্র আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

২০২২ সালে ৫ জুলাই মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে চলতি বছরের ১৪ জুন ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করা হয়। গত বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তিতর্ক শ্রবন করা হয়। এরপর রায় ঘোষণার জন্য ধার্য্য হলে আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার জনাকীর্ণ আদালতে আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামী পূর্ব থেকেই জেল হাজতে থাকায় তাকে সাজা পরোয়ানা পড়ে শুনানো হয়। জরিমানার অর্থ ভুক্তভোগীকে প্রদানের নির্দেশ দেন বিচারক। আসামী পক্ষে এ্যাডভোকেট মামুনুর রশিদ মামলা পরিচালনা করেন।

অপরদিকে, ২০২২ সালের ১৩ আগস্ট নওগাঁ সদর উপজেলার চকচাঁপাই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সুমন হোসেন জোর করে মাদ্রসার ছাত্রী বার বছরের নাবালিকা শিশুকে সিএনজি যোগে অপহরণ করে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে নিয়ে যায়। পরবর্তীতে ২০২২ সালের ২০ আগস্ট নাবালিকার বড় ভাই থানায় মামলা করলে থানা কর্তৃপক্ষ ভিকটিমকে উদ্ধার করে তার ভাইয়ের জিম্মায় দিয়ে দেয়। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালতে ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে জনাকীর্ণ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার আসামী সুমন হোসেনকে ১৪ বছর সশ্রম কারাদন্ড কারাদন্ড প্রদান করেন। পূর্ব থেকেই আসাম জেল হাজতে থাকায় সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। আসামী পক্ষে এ্যাডভোকেট আবু জাইদ রফিকুল আলম মামলা পরিচালনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728