IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
Home >> কৃষি >> পোরশায় বিদ্যুতের লোডশেডিং ও তাপদাহে জনজীবন বিপর্যস্থ্য

মরে যাচ্ছে মাঠের ফসল

পোরশায় বিদ্যুতের লোডশেডিং ও তাপদাহে জনজীবন বিপর্যস্থ্য

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় বিদ্যুৎ এর ঘনঘন লোডশেডিং ও তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্থ্য হয়ে পড়েছে। মরে যাচ্ছে মাঠের ফসল। তীব্র লোডশেডিং এর পাশাপাশি তীব্র তাপদাহে গরমে হাঁসফাঁস অবস্থা উপজেলার মানুষের। রোদের প্রখর তাপে বিপর্যস্থ্য জনজীবন। ফলে বিরুপ অবস্থা দেখা যাচ্ছে ফসলের মাঠে।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, তীব্র তাপদাহে ফসলে পানি দিয়েও জমিতে পানি থাকছেনা। রোদ ও গরমে পানি শুকিয়ে যাচ্ছে। আর তীব্র লোডশেডিং এর কারণে গভীর ও অগভীর নলকূপ থেকে ঠিকমত পানি উঠানো যাচ্ছেনা। এছাড়াও পানির স্তর নেমে যাওয়ায় সেচের জন্য তুলনামূলক প্রয়োজনীয় পানি পাওয়া যাচ্ছেনা নলকূপ গুলিতে। এতে কৃষকদের চাষ করা বিভিন্ন ধরনের ফসল মরে যাচ্ছে। এর প্রকট প্রভাব পড়েছে উপজেলার তেঁতুলিয়া ও নিতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

সরেজমিনে নিতপুর ইউনিয়নের গানইর গ্রামে গিয়ে কৃষক মনিরুল ইসলাম বাদশা, এনামুল হক, জামাল উদ্দিন ও মোকছের আলীর সাথে কথা বললে তারা জানান, তীব্র তাপদাহ থেকে বোরো ধান রক্ষা করতে পানি প্রয়োজন কিন্তু তীব্র লোডশেডিং এর কার পানি ঠিকমত পাওয়া যাচ্ছেনা। ফলে তাদের জমির ধান মরার উপক্রম হয়েছে। এসময় আনেকে পাকা ধান মাঠ থেকে উঠানোর জন্য প্রস্তুতি নিলেও তা পাচ্ছেনা। এতে কৃষকরা ক্ষতিগ্রস্থ্য হবে বলে তারা জানান।

তেঁতুলিয়া ইউনিয়নের জালুয়া গ্রামের সবজী চাষী মতিউর রহমান জানান, তিনি দির্ঘ্যদিন থেকে বিভিন্ন জাতের সবজির চাষ করে আসছেন। কিন্তু এবারের তাপদাহে তার সবজি ফসল মরে যাচ্ছে। এতে তার অর্ধলক্ষ টাকা ক্ষতি হবে বলে তিনি জানান। তবে এ বছরের মত তীব্র তাপদাহ তিনি কখনও দেখেননি বলেন।

একই গ্রামের সবজি চাষী ছয়ফর জানান, তীব্র তাপদাহে সবজির বাগান কম ক্ষতি হতো যদি বিদ্যুৎ এর লোডশেডিং কম হতো।

ঘাটনগর ইউনিয়নের বাজিনাপুকুর গ্রামের কৃষক ইলিয়াস জানান, পানির অভাবে তার প্রায় ৬বিঘা জমির ধান মরে যাচ্ছে। এই মহুর্তে বৃষ্টি বা যে কোন ভাবে পানি না পেলে তার ব্যাপক ক্ষতি হবে। কিন্তু তাপদাহের সাথে লোডশেডিং হওয়ায় ফসলের বেশী ক্ষতি হচ্ছে। এতে কৃষকদের প্রচুর আর্থিক ক্ষতি হচ্ছে বলে তিনি জানান।

এদিকে, উপজেলার আম চাষিরা জানান, গভীর নলকূপ থেকে ঠিকমত পানি না পাওয়ায় পানির অভাবে সদ্য রোপনকৃত এবং দুই-তিন বছর বয়সের আমগাছ মরে যাচ্ছে। আর পানির স্তর নিচে নেমে যাওয়া ও লোডশেডিং এর জন্য দায়ী বলছেন তারা।

এবিষয়ে জানতে চাইলে, নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি-২, পোরশা জোনাল অফিসে কর্মরত এজিএম আনোয়ার হোসেন জানান, চাহিদার চেয়ে অর্ধেক বরাদ্দ পাওয়ায় তাদের লোডশেডিং দিতে হচ্ছে। তীব্র তাপদাহের কারনে এরকম হচ্ছে এবং বৃষ্টি হলেই এই সমস্যা থাকবেনা বলে তিনি আশা প্রকাশ করেন। তবে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখার জন্য তারা তাদের উর্দ্ধতন কর্তৃপক্ষ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাথে কথা বলেছেন বলে তিনি জানান।

অপরদিকে, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ৩৪৫ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তাপদাহে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন কিছুটা ব্যাহত হতে পারে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সব সময় পরামর্শ দেয়া হচ্ছে। তবে আবহাওয়া অনুকূলে আসলে কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে এবং এতে লক্ষমাত্রা অর্জনেও তেমন প্রভাব ফেলবেনা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930