IMG-LOGO

বুধবার, ৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘নেতানিয়াহুর গতিবিধি ইরানের নখদর্পণে’‘জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে’আবুধাবিতে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী ঈশা গুপ্তবাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরচর আষাড়িয়াদহ ইউনিয়নে ইফতার মাহফিলে অধ্যাপক মুজিবুর রহমান এমপিহারলেও চোখে চোখ রেখে লড়াই করলো লাল-সবুজের বাংলাদেশ‘অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না’পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় ফলন্ত পেয়ারা বাগান কেটে সাবাড়, অভিযোগ থানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮পুঠিয়ার মন্দিরে জায়গা দখলমুক্তমহাদেবপুরে যৌতুকের দাবীতে পাশবিক নির্যাতনেরপর স্ত্রীর মাথার চুল কেটে নেয়ার অভিযোগ‘মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ’
Home >> জাতীয় >> লিড নিউজ >> অবৈধ অস্ত্র নিয়ে চিন্তিত প্রার্থীরা, উদ্ধারের আশ্বাস দেন পুলিশ সুপার জসিম উদ্দীন

অবৈধ অস্ত্র নিয়ে চিন্তিত প্রার্থীরা, উদ্ধারের আশ্বাস দেন পুলিশ সুপার জসিম উদ্দীন

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে থানা থেকে লুট হওয়া এবং বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কুষ্টিয়া ৪ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীরা।

শনিবার (১৭ জানুয়ারী) কুমারখালীর আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রার্থীরা এমন উদ্বেগ প্রকাশ করেন।

এ মতবিনিময় সভার আয়োজন করে কুমারখালী ও খোকসা থানা পুলিশ। প্রায় চার ঘণ্টাব্যাপী চলা অনুষ্ঠান শেষ হয় দুপুর আড়াইটার দিকে।

মতবিনিময় সভায় বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জামায়াত ইসলামীর প্রার্থী মো. আফজাল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আনোয়ার খাঁনসহ অন্যরা বলেছেন, ‘৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি। পদ্মা-গড়াই নদীতে প্রায় অস্ত্রের ঝনঝনানি চলছে। এসব অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলে সুষ্ঠু ভোট সম্ভব হবে না।’ এ সময় তারা অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

পরে কুষ্টিয়া পুলিশ সুপার জসিম উদ্দীন বলেন, ‘৫৫টি অস্ত্র কুষ্টিয়া থেকে খোয়া গিয়েছিল। তার মধ্যে ৩৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। একটি অস্ত্রও নিখোঁজ থাকা পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।’

অবৈধ অস্ত্রের বিষয়ে প্রার্থীদের উদ্বেগের সঙ্গে সহমত প্রকাশ করে জসিম উদ্দিন বলেন, ‘আপনাদের কথা দিচ্ছি, আমরা যতদিন থাকব। আপনারদের সঙ্গে নিয়ে সকল অস্ত্র-গুলি উদ্ধার করব। কথা দিচ্ছি, অস্ত্র কেউ ব্যবহার করতে পারবে না। অস্ত্র কাউকে ব্যবহার করতে দিবো না।’

কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, খোকসা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোছা. তাসমিন জাহান, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন, কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728