IMG-LOGO

রবিবার, ৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের আপোষহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রীপুঠিয়ায় ২০০ লিটারের অধিক চোলাই মদ ধ্বংসগোমস্তাপুরে কৃষকদলের বর্ধিত সভাখোকশাবাড়ী নতুন পশুর হাট বসানোর লক্ষ্যে ইউনিয়নবাসীর বিরাট মতবিনিময় সভামাদক-বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা চান এমপি ফজলে হুদা বাবুলরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাপুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠনপিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসবসিরাজগঞ্জ জেলা প্রশাসকের পাবলিক লাইব্রেরী পরিদর্শন ও মতবিনিময় সভাতারাগঞ্জের আলমপুরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুসিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডেকড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামরাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদ
Home >> জাতীয় >> লিড নিউজ >> প্রবাসীদের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসীদের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ঘটনায় সেখানে বসবাসরত বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই সময়ে পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।
ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক করবে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। ইরানের ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় বাংলাদেশিরা কী অবস্থায় আছে সে সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এই ঘটনার কারণে মধ্যপ্রাচ্যকেন্দ্রীক অনেক ফ্লাইট বাতিল হওয়ায় পরিপ্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে।”

এদিকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভালের বিষয়েও প্রধানমন্ত্রী সর্বাক্ষণিক তদারিক করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমান বন্দরে অবস্থান করছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রীকে এই কাজে সর্বাক্ষণিক নিয়োজিত রয়েছেন।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হঠাৎ করে শনিবার অনেকগুলো ফ্লাইট স্থগিত হয়ে যাওয়ায় বিপাকে পড়েছিলেন শত-শত যাত্রী। অনেকেই বাড়ি ফিরতে না পেরে শাহজালাল বিমানবন্দরে আটকা পড়েন।

সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে আসেন। দিনের কর্মসূচি অনুযায়ী দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ভূমিকম্প পরবর্তী দুযোর্গ মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। ভূমিকম্প পরবর্তী দুযোগ মোকাবিলায় একটি কর্ম পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বেরিয়ে এসে আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্প পরবর্তী দুযোর্গ মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

পরে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930