IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জামায়াতের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি ডা. শফিকুর রহমান‘ইরানে আজ সবচেয়ে ‘বড় বোমা’ বিস্ফোরণ হবে’ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইমরান খানকে বিষপ্রয়োগে হত্যার আশঙ্কা

ইমরান খানকে বিষপ্রয়োগে হত্যার আশঙ্কা

ধূমকেতু নিউজ ডেস্ক : কারাগারে ধীরে ধীরে বিষ প্রয়োগে ইমরান খানকে হত্যা করা হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান নিজেই এমন আশঙ্কা করছেন। বুধবার এমন শঙ্কার কথা তিনি নিজেই প্রকাশ করেছেন বলে জিও টিভির এক প্রতিবেদনে জানানো হয়।

আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার পিটিআই প্রধান ইমরান খান আদালতের কাছে শঙ্কা প্রকাশ করে বলেন, কারাগারে তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে মেরে ফেলা হবে। কর্তৃপক্ষ এমন একটি ইঞ্জেকশন দেয়, যাতে ব্যক্তি ধীরে ধীরে মারা যায়। এ সময় ইমরান তার চিকিৎসক ডা. ফয়সাল সুলতানের মাধ্যমে চিকিৎসা নেয়ার দাবি জানান।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় দেশটির বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ ও সহিংসতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে অন্তত ১০ জন, আহত হয়েছে আরও ২৯০ জন। এ ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে ২ হাজার বিক্ষোভকারীকে।

এবার গ্রেপ্তার হলেন ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। ভোরে তার ইসলামাবাদের বাসা থেকে জনশৃঙ্খলা রক্ষা আইনে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পাকিস্তানজুড়ে এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য ইমরানের দলকে দায়ী করছে শাহবাজ সরকার। পিটিআইয়ের এমন কর্মকাণ্ড ক্ষমার অযোগ্য অপরাধ বলে কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

এর আগে মঙ্গলবার আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রধান (পিটিআই) ইমরান খান। এরপর সেই মামলায় গতকাল বুধবার ইসলামাবাদ পুলিশ লাইনে গঠিত বিশেষ আদালতে তোলা হয় তাকে। পরে, আদালত ইমরান খানের আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news