IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ইসরায়েলই মার্কিন বাহিনীকে ঝুঁকির মুখে ফেলেছে’

‘ইসরায়েলই মার্কিন বাহিনীকে ঝুঁকির মুখে ফেলেছে’

ছবি- সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুমকি ছিল—এই যুক্তিতে তেহরানে হামলা চালানো হয়েছে বলে ট্রাম্প প্রশাসনের দাবি কঠোরভাবে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা। তাদের বক্তব্য, সম্ভাব্য হুমকি থাকলেও তা ছিল ইসরায়েলের প্রতি, যুক্তরাষ্ট্রের প্রতি নয়।

ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর ও গোয়েন্দা বিষয়ক বিশেষ কমিটির সহ-সভাপতি মার্ক ওয়ার্নার এক ব্রিফিং শেষে সাংবাদিকদের বলেন, ‘ইরানিদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের প্রতি হুমকি ছিল। কিন্তু ইসরায়েলের প্রতি হুমকিকে যদি আমরা যুক্তরাষ্ট্রের প্রতি তাৎক্ষণিক হুমকির সমতুল্য ধরি, তাহলে আমরা সম্পূর্ণ অজানা এক পথে পা রাখছি।’

টেক্সাস অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য জোয়াকিন ক্যাস্ট্রো পররাষ্ট্রমন্ত্রী সার্কো রুবিওর মন্তব্যেরও সমালোচনা করেন। রুবিও বলেছিলেন, ‘ইরানের ওপর যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা অন্য কেউ হামলা চালালে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও প্রতিক্রিয়া দেখাবে—এটি ছিল স্পষ্ট।’

কাস্ত্রো বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী রুবিওর বক্তব্য থেকে বোঝা যায়, ইরানে হামলা চালানোর ওপর জোর দিয়ে ইসরায়েলই মার্কিন বাহিনীকে ঝুঁকির মুখে ফেলেছে। আর প্রশাসন তাদের নিবৃত্ত না করে উল্টো সেই যুদ্ধে যোগ দিয়ে সহযোগিতা করেছে।’

তিনি আরও যোগ করেন, ‘এটি প্রেসিডেন্টের জন্য অগ্রহণযোগ্য, এবং যে দেশ নিজেকে আমাদের মিত্র বলে দাবি করে, তাদের পক্ষ থেকেও এমন আচরণ গ্রহণযোগ্য নয়।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31