IMG-LOGO

মঙ্গলবার, ৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানস্থলসেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ডনাল্ড ট্রাম্পএ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরী: ফরহাদ মজহার‘মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীতে ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণতারাগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ জনমারা গেলেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রীওখাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত বিএনপির ২ কর্মীনুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতিরমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হয়ে যাবেরাজশাহীতে ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিতরায়গঞ্জে বসতঘরে আগুনে লক্ষ টাকার ক্ষয় ক্ষতিপুঠিয়ার তিন সার ব্যবসায়ীকে জরিমানা ২০ হাজার টাকাকুষ্টিয়ায় জেলা প্রশাসকের প্রত্যাহারের আদেশ নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ, উত্তেজনা
Home >> টপ নিউজ >> প্রবাস >> বেনিনে অভ্যুত্থানের চেষ্টা, সরকার বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে

বেনিনে অভ্যুত্থানের চেষ্টা, সরকার বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে

ধূমকেতু নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ বেনিনের একদল সেনাসদস্য দেশটির প্রেসিডেন্ট প্যাট্রিস তালোনকে উৎখাত করার দাবি করেছেন। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনের দখল নিয়ে এ বিষয়ে ঘোষণা দিয়েছেন তারা। তবে প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, তালোন নিরাপদ আছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

একদল সেনাসদস্য রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় হাজির হয়ে বলেন, তারা একত্রে সিদ্ধান্ত নিয়েছেন, প্যাট্রিস তালোন আর দেশের প্রেসিডেন্ট থাকছেন না। সেনাদলটি নিজেদের মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন (সিএমআর) হিসেবে পরিচয় দিয়েছে।

এর কিছুক্ষণ পরই বেনিনের প্রেসিডেন্ট কার্যালয় দাবি করেছে, প্যাট্রিস তালোন নিরাপদে আছেন এবং সেনাবাহিনী নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করছে।

এদিকে বেনিনের পররাষ্ট্রমন্ত্রী ওলুশেগুন আদজাদি বাকারি বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি রয়টার্সকে বলেছেন, একটি অভ্যুত্থান প্রচেষ্টা চলছে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বেনিনে রোববার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট প্যাট্রিস তালোনের বাসভবনের কাছে ক্যাম্প গেজো এলাকায় গুলির শব্দ শোনা যায়। এতে রাজধানী কোটোনুর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র বলছে, ক্যাম্প গেজো এলাকায় যে গুলির শব্দ শোনা গেছে তা ছিল ‘লাইভ অ্যামুনিশন’। হঠাৎ গোলাগুলির ঘটনায় অনেকে দৌড়ে ঘরে আশ্রয় নেন এবং চারপাশে নিরাপত্তা তৎপরতা বাড়তে থাকে। এরই মধ্যে সেনাবাহিনীর একটি অংশ রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে সরকার নিয়ন্ত্রণের দাবি করে। বিদ্রোহী ওই অংশটির নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল তিগ্রি পাসকাল। তারা দাবি করে, দেশটির সব রাষ্ট্রীয় ক্ষমতা তারা হাতে নিয়েছে।

ঘটনার পর প্রেসিডেন্ট ভবনের চারপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাজধানীর কেন্দ্রীয় এলাকায় চলাচলও সীমিত করে দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে বেনিনে অবস্থানরত নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে ফ্রান্স দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাস জানায়, পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে। দূতাবাসের ভাষ্য, ‘সরকারি নির্দেশনা অনুসরণ করুন এবং সতর্ক থাকুন।’

সূত্র: বিবিসি, রয়টার্স এবং আল-জাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728