IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> প্রবাস >> টপ নিউজ >> ফিনল্যান্ডের প্রথম বাংলাদেশি ইফতারির বাজার

ফিনল্যান্ডের প্রথম বাংলাদেশি ইফতারির বাজার

হেলসিঙ্কি থেকে,আব্দুল্লাহ ইকবাল : ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি তে প্রথমবারের মতো চালু হয়েছে বাংলাদেশি ইফতারির বিশেষ বাজার বাংলাদেশি ফ্লেভার। প্রবাসের মাটিতে এমন উদ্যোগ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও আনন্দের আবহ।

এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয় হেলসিংকির জনপ্রিয় পালকি রেস্তোরাঁয়। রমজান উপলক্ষে এখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী ইফতার সামগ্রীর বিশাল সমাহার দেখা যায়। পিয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা, খেজুর, হালিম, সামোসা থেকে শুরু করে রসালো জিলাপি, বিরিয়ানির রোস্ট কাবাব সবই ছিলো ক্রেতাদের জন্য উন্মুক্ত। প্রবাসে বসেই যেন এক টুকরো বাংলাদেশের ইফতারের স্বাদ উপভোগ করার সুযোগ পেয়েছেন সবাই।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির সভাপতি কামরুল হাসান জনি এবং ডেপুটি কাউন্সিলর মিয়াজ নাজরুল ইসলাম। এছাড়াও মাহমুদ, আয়োজক আবু সুফিয়ান রিপন
সহ কমিউনিটির আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশি ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটি নেতা, ছাত্র-শিক্ষক, নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসলিমরা অংশগ্রহণ করেন। পাশাপাশি কিছু বিদেশি অতিথিও উপস্থিত থেকে এ আয়োজনের প্রশংসা করেন।

আয়োজকরা জানান, ফিনল্যান্ডে বাংলাদেশি ইফতারের বাজার এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে।

এই ইফতার মাহফিল ও বাজার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করেছে। হেলসিংকির বুকে এমন আয়োজন সত্যিই প্রবাসে এক টুকরো বাংলাদেশের আবহ তৈরি করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31