IMG-LOGO

মঙ্গলবার, ৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানস্থলসেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ডনাল্ড ট্রাম্পএ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরী: ফরহাদ মজহার‘মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীতে ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণতারাগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ জনমারা গেলেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রীওখাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত বিএনপির ২ কর্মীনুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতিরমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হয়ে যাবেরাজশাহীতে ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিতরায়গঞ্জে বসতঘরে আগুনে লক্ষ টাকার ক্ষয় ক্ষতিপুঠিয়ার তিন সার ব্যবসায়ীকে জরিমানা ২০ হাজার টাকাকুষ্টিয়ায় জেলা প্রশাসকের প্রত্যাহারের আদেশ নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ, উত্তেজনা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে ওয়াসার মেগা প্রকল্পের নয় দফা দাবি আদায়ে শ্রমিকদের বিক্ষোভ

গোদাগাড়ীতে ওয়াসার মেগা প্রকল্পের নয় দফা দাবি আদায়ে শ্রমিকদের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহী ওয়াসার পাইপলাইন বসানোর মেগাপ্রকল্পের শ্রমিকেরা ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোদাগাড়ী উপজেলার সারাংপুর কলেজ মোড় এলাকায় বিক্ষোভ করেন তারা। শ্রমিকেরা কিছু সময়ের জন্য রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধও করেন।

রাজশাহী ওয়াসার প্রায় তিন হাজার কোটি টাকার এ প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনের হুনান কন্সট্রাকশন ইঞ্জিনিয়ার গ্রুপ কোম্পানি লিমিটেড (চায়না প্রজেক্ট) নামের একটি প্রতিষ্ঠান। শ্রমিকদের অভিযোগ, ম্যানপাওয়ার-দায়িত্বে থাকা কর্মকর্তারা মাস শেষে বেতন থেকে অযৌক্তিকভাবে টাকা কেটে নেন। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বাবদও অতিরিক্ত অর্থ আদায় করা হয়।

শ্রমিকেরা মোট ৯ দফা দাবি জানিয়েছেন। সেগুলো হলো- ৮ ঘণ্টা কাজের পূর্ণ বেতন নিশ্চিত করা ও ওভারটাইমের মজুরি বেসিকের দেড় গুণ হারে দেওয়া; সরকারি শ্রম আইন মানা, শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে কমপক্ষে ৯০ দিন আগে নোটিশ বা নোটিশ না দিলে ৯০ দিনের বেতন পরিশোধ করা; শ্রমিকদের জন্য চিকিৎসা ভাতা বা ইন্স্যুরেন্স সুবিধা নিশ্চিত করা, প্রয়োজনীয় সব পিপিই বিনামূল্যে সরবরাহ করা, প্রতি মাসের ১-২ তারিখের মধ্যে বেতন প্রদান করা, ঈদুল ফিতর ও ঈদুল আজহায় মূল বেতনের ৫০ শতাংশ বোনাস দেওয়া; রাতের শিফটে শ্রমিকদের খাবারের ব্যবস্থা করা এবং শুক্রবার অর্ধেক দিন কাজের পর ছুটি দেওয়া।

শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশের একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্ন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল হক ও গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন চীনের ঠিকাদারী প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন। বৈঠক শেষে বিকেলে তারা শ্রমিকদের আশ্বস্ত করলে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন শ্রমিকেরা।

গোদাগাড়ী থানার (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, শ্রমিকেরা ৯ দফা দাবি দিয়েছেন। এরমধ্যে কর্তৃপক্ষ কিছু মেনে নিয়েছে। কিছু দাবি মেনে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। এখন পরিস্থিতি স্বাভাবিক।

বিষয়টি নিয়ে কথা বলতে ঠিকাদারী প্রতিষ্ঠানের সেফটি ম্যানেজার সাইফুল ইসলামকে ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728