IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ার ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু আহত ৭

পুঠিয়ার ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু আহত ৭

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের চকপলাশী এলাকায় ডাকাত সন্দেহে গন‌পিটু‌নি এক জনের মৃত্যু। এছাড়াও ৭ জন গুরুতর আহত অবস্থায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে উন্নত চিকিৎসার জন্য (রামেক) প্রেরণ করা হয়।

০২ মার্চ রাতে চকপালাশী এলাকায় ৮ জন ব্যক্তি একটি মিনি পিকআপ ভ্যানে (ঢাকা মে‌ট্রো-ন-১৯-৩৮৬৭) করে ঘুরতে দেখে গ্রামবাসীরা ডাকাত সন্দেহে গাড়িতে থাকা সকলকে আটক করে। পরে বিক্ষিপ্ত জনতা তাদের ব্যাপক মারধর শুরু করে ঘটনাস্থলে শাহীন(৪৫) নামের এক ব্যক্তি মৃত্যু বরণ করেন। শাহীন দূর্গাপুর উপজেলার মা‌ড়িয়া গ্রামের আকরামের ছেলে। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যক্তিরা হলেন,মোঃ শামীম(৩৫), পিতাঃ মোঃ লালু, গ্রাম চকপলাশী, থানাঃ পু‌ঠিয়া, জেলাঃ রাজশাহী। মোঃ শ‌ফিকুল(৪৫), পিতাঃ মৃত সোনা মিয়া, গ্রাম জিরানী, থানাঃ আশু‌লিয়া,মোঃ র‌ফিকুল ইসলাম(৪০), পিতাঃ মোঃ জহুরুল ইসলাম, গ্রাম ইমাদপুর, থানাঃ মিঠাপুকুর, জেলাঃ রংপুর। মোঃ শাহীন(৪৫), পিতাঃ আকরাম, গ্রাম মা‌ড়িয়া, থানাঃ দূর্গাপুর, জেলাঃ রাজশাহী খারজাহান(৩৫), পিতাঃ মা‌হি, গ্রাম নান‌জেগু‌ড়ি, থানাঃ ধামরাই, জেলাঃ ঢাকা। সে‌লিম শেখ(৩০), পিতাঃ মোঃ সাত্তার শেখ, গ্রাম বামা‌লের চর, থানাঃ ভূঞাপুর, জেলাঃ টাঙ্গাইল। মামুন(৪২), পিতাঃ একানদা‌নি সরকার, গ্রাম কু‌টিবয়রা, থানাঃ ভূঞাপুর, জেলাঃ টাঙ্গাইল। রুপচান(৩০), পিতাঃ মোস্তফা, গ্রাম সো‌নিয়াপাড়া, থানাঃ দেওয়ানগঞ্জ, জেলাঃ জামালপুর।

স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, পিকআপ ভ্যানে আটজনের একটি ডাকাত চক্র আমাদের গ্রামে ডাকাতের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল এমনটি অবস্থায় আমরা বুঝতে পেরে তাদেরকে আটক করা হয়। স্থানীয়দের দাবি তাদের কাছে ঘরের তালা কাটার যন্ত্র ও দেশে অস্ত্র ছিল বিষয়টি সন্দেহজনক মনে হলে গ্রামবাসীরা তাদেরকে আটক করে। একপর্যায়ে উত্তেজিত জনতা ওই আটজনের উপর হামলা চালায়। ঘটনাস্থলে একজন মৃত্যুবরণ করে। এবং বাকি ডাকাত গুলো আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

পুঠিয়া থানার (ওসি) তদন্ত দুলাল হোসেন জানান, আমরা ৯৯৯ এ ফোন কলের মাধ্যমে জানতে পারি চকপলাশী এলাকায় কিছু ডাকাত ধরা হয়েছে। পুলিশ এখানে যাই গিয়ে একজনের মৃত দেহ এবং বাকি ৭ জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করি। এছাড়াও তাদের আনা পিক আপ গাড়িটি স্থানীয় জনতা পুড়িয়ে দিয়েছে। মামলার বিষয়ে জানতে চাইলে তিনি আরো জানান, মামলা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31