IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়ারাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিতধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়ারাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতমান্দায় বিদ্যালয়ের সম্পত্তি দখলের চেষ্টা ভূমিদস্যুদের বিরুদ্ধেগোমস্তাপুরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে এমপির মতবিনিময়পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই আদিবাসী বারকে প্রশাসনের সহায়তা প্রদানসিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনমেধাবী ছাত্রীর লেখাপড়ার খরচ দিয়ে প্রশংসায় চারঘাটের ইউএনওগোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মিরপুরে আসন্ন নির্বাচন ও গণভোটে আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণে মতবিনিময় সভা

মিরপুরে আসন্ন নির্বাচন ও গণভোটে আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণে মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট এবং বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারী ) সকালে মিরপুর থানার হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার জসীম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। পুলিশ ও প্রশাসন কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ করবে না। অতীতে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল, কিন্তু এবার জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।” তিনি আরও বলেন, দেশের প্রায় পাঁচ কোটি তরুণ ভোটার এ নির্বাচনের মূল শক্তি। “যে তরুণরা জুলাই আন্দোলনের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, তারাই এবার ভোটের মাধ্যমে সরকার গঠন করবে।” একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় জনগণ ব্যালটের মাধ্যমে একদিকে জনপ্রতিনিধি নির্বাচন করবে এবং অন্যদিকে রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন তিনি।

গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও শঙ্কা কাজ করছে উল্লেখ করে পুলিশ সুপার ভোটারদের সব ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে নির্বিঘ্নে ভোট প্রদানের আহ্বান জানান।

মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর-ইবি সার্কেল) মাহমুদুল হক মজুমদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কামাল আজাদ।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরাও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল গফুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আরিফুজ্জামান আরিফ এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নুর উদ্দীন আহম্মদ।

সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728