IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় বিদ্যালয়ের সম্পত্তি দখলের চেষ্টা ভূমিদস্যুদের বিরুদ্ধে

মান্দায় বিদ্যালয়ের সম্পত্তি দখলের চেষ্টা ভূমিদস্যুদের বিরুদ্ধে

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি জবরদখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে কতিপয় ভূমিদস্যুর বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাঁচজনের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি পক্ষ বিদ্যালয়ের ওই সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। সম্প্রতি ওই সম্পত্তি থেকে গাছ কেটে নেওয়া এবং পুকুর থেকে মাছ তুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন অভিযোগ তুলে বিষয়টি ভাইরাল করা হয়।

ফেসবুকের ‘মেহেদী হাসান অন্তর’ ও ‘আশা একরামুল হক’ নামের দুটি আইডি থেকে প্রচারিত পোস্টে দাবি করা হয়, শ্রীরামপুর গ্রামের রজব আলী ও তার পরিবারের পুকুর থেকে মাছ লুট এবং কবরস্থান থেকে গাছ কেটে নিয়েছেন ফরহাদ হোসেন চকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনসহ তাদের সহযোগীরা। এ সময় বাধা দিলে রজব আলীর পরিবারের সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় ব্যবসায়ী ফরহাদ হোসেন চকদার। তিনি বলেন, তার পরিবার ১০৪ শতক জমি শ্রীরামপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে দান করেন এবং এটি বিদ্যালয়ের বৈধ সম্পত্তি। তার দাবি, রজব আলী ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করে আসছেন।

তিনি আরও বলেন, গত ৭ মার্চ শনিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয়দের উপস্থিতিতে বিদ্যালয়ের পুকুর থেকে মাছ ধরা হয়েছে। কোনো ব্যক্তিমালিকানাধীন পুকুর থেকে মাছ লুট বা গাছ কাটার ঘটনা ঘটেনি। পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে তার ব্যবসায়িক ও রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এ বিষয়ে শ্রীরামপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী সরকার বলেন, সংশ্লিষ্ট সম্পত্তির সব কাগজপত্র বিদ্যালয়ের অনুকূলে রয়েছে। এরপরও রজব আলী ও তার লোকজন বিভিন্ন সময় ওই সম্পত্তি দখলের চেষ্টা করছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31