IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে চান ফিফা সভাপতিজামায়াত ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে ডা. শফিকুর রহমানতাহেরপুর পৌর বিএনপির উদ্যোগে ধানের শীষ বিজয়ের লক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিতনিজেরা দুর্নীতি করব না, কোনো দুর্নীতিবাজকেও প্রশ্রয় দেব না : ডা. শফিকুর রহমানসিংড়ায় ওলামা দলের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার জামায়াত আমীরেররান্নাঘরের ভাঙা বাসনে লুকিয়ে আছে সৃজনশীলতাসত্যজিতের নায়িকা পাচ্ছেন একুশে পদকদুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় চাইলেন জামায়াতের আমিরফুলবাড়ীতে বিএনপির প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিতআশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ডরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭রমজানে অফিস সময় সুচি নির্ধারণবাগমারায় নির্বাচনী সহিংসতা গ্রেপ্তার ১রাজধানীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার করে পুলিশ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> জামায়াত ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে ডা. শফিকুর রহমান

জামায়াত ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে ডা. শফিকুর রহমান

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে জনগনের ভোটে আল্লাহ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নিলে সকলের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। কারো দূর্নীতি মেনে নেয়া হবে না। একজন সাধারণ নাগরিক দূর্নীতি করলে লুটপাট করলে যেমন বিচারের আওতায় আনা হবে তেমনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি দূর্নীতি করলে লুটপাট করলেও বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, ছাত্ররা কোটার দাবীতে আন্দোলনে নামেছিল। এক দিনে আবু সাঈদসহ ছয়জনকে হত্যা করা হয় এক পর্যায়ে আন্দোলন সরকারের পতন আন্দোলনে রুপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই আন্দোলনে বিরোধীরা ছাত্রীদের নির্যাতন করতেও বাদ দেয়নি। যার ফলে দেশের মানুষ আন্দোলনে অংশ নেয় হাজারো ছাত্র-জনতার লাশ ও রক্ত জাতিকে উপহার দিয়ে ৫আগষ্ট সেই সরকারের পতন হয়। সরকার পতনের পর আরেক দল রাতারাতি চাঁদাবাজীর সকল দপ্তর নিজেদের নিয়ন্ত্রনে নেয়। দেশের মানুষ আর আগের মতো সন্ত্রাস চাঁদাবাজী লুটপাট দেখতে চায় না। দেশের মানুষ সন্ত্রাস চাঁদাবাজী লুটপাটে জড়িতদের আগামী ১২ তারিখে লালকার্ড দেখাবে। দেশের মানুষ এখন মুক্ত ভাবে কথা বলতে পারে। সভা সমাবেশে মা বোনেরা আসছে তাদের মতামত তুলে ধরছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা ১১দলীয় জোট আয়োজিত নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে মদিনার আদলে দেশ গঠন করে জাতিকে উপহার দেয়া হবে। রাত দিন যেকোন সময় কোন নারী পথে বের হলে তাকে অসম্মানিত হতে হবে না। কেউ নারীকে অসম্মান করতে চেস্টা করলে তা কঠোর ভাবে দমন করা হবে। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে আমার বেকার ভাতা দিতে চাই না। আমরা বেকারদের সুশিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করতে চাই। যুবকেরা যেন দেশে বিদেশে সব জায়গায় কাজ পায় এমন শিক্ষা দিতে চাই। তারা যেন গর্ব করে বলতে পারে আমিই বাংলাদেশ। তিনি বলেন, আমাদের যুবকেরা সাহসী উদ্যোমী উদ্যোগী, প্রয়োজন শুধু সুশিক্ষা আমরা সেটাই তাদের দিতে চাই। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ৫বছর পর্যন্ত প্রতিটি শিশুর এবং ৬৫বছরের উর্দ্ধে সকল মানুষের সুচিকিৎসার দায়িত্ব নিবে সরকার। তিনি বলেন, এসব করতে বেশি টাকা লাগবে না। দেশে দূর্নীতি ব্যাংক লুট না হলেই সব করা যাবে, টাকার কোন সমস্যা হবে না। তিনি বলেন, একটি পক্ষ চাকুরীজীবী ও সাধারণ মানুষকে মুখোমুখি দাঁড় করিয়ে অশান্তি সৃষ্টি করতে চায়। সবাই আমরা ভাই ভাই, কেউ আমাদের বিরোধী নয়। এখন পে-স্কেলের জন্য আন্দোলন করতে হয়। এটা আর করতে হবে না। দেশে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। যার যার উপযুক্ত প্রাপ্য তা সঠিক ভাবে বুঝিয়ে দেয়া হবে। প্রয়োজনীয় অর্থ সম্মান সুযোগ সুবিধা না দিয়ে আবার আগেই দুর্নীতির অভিযোগ করলেও হবে না। চোর চুরি করলে আগে দেখতে হবে তার মৌলিক চাহিদা পুরুনের ব্যবস্থা আছে কি না। আগে সেই ব্যবস্থা করতে হবে। খাবার না দিয়ে চোরের বিচার করতে বসলে হবে না। রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি নাগরিকের খাবারের ব্যবস্থা করা ।

তিনি বলেন, কিছু হলেই আমরা বিদেশে চাই চিকিৎসা নিতে। এটা যেন করতে না হয় তাই জামায়াত ক্ষমতায় গেলে নাটোরসহ ৬৪ জেলায় একটি করে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। প্রয়োজন মতো বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে। তিনি বলেন, বাংলাদেশে আমরা হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান মুসলিম সবাই একই বাগানের একেক টি ফুল। কাউকে আমরা কোন ভাবে বঞ্চিত করতে চাই না। বঞ্চিত করার সুযোগও কাউকে আর দেয়া হবে না। তিনি বলেন, দেশে দূর্নীতি লুটপাট না থাকলে এই দেশ রকেটের গতিতে এগিয়ে যাবে। তিনি বলেন, জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের বিষয়ে কোন অবহেলা করা হবে না। ডাঃ শফিকুর রহমান বলেন, সারা বাংলাদেশে ১১দলীয় জোটের জোয়ার শুরু হয়েছে। সত্যের পথে পুরুষের সাথে নারীরা রাস্তায় নেমে আসছে। প্রতিটি সভা সমাবেশে নারীরাও উপস্থিত হয়ে সেই কথাই জানান দিচ্ছেন। ১২ ফেব্রুয়ারী নির্বাচন শেষে ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত আল্লাহর প্রতি অবিচল আস্থার সাথে কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি দেশ প্রেমিক ছাত্রজনতার প্রতি আহবান জানান।

নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ সাদেকুর রহমানের সঞ্চালনায় বৃহস্পতিবার বিকেলের ১১দলীয় জোট আয়োজিত নির্বাচনী বিশাল জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জাগপা সভাপতি রাশেদ প্রধান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহীম হোসেন রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এস এম ফরহাদ, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোঃ ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম ও আতিকুল ইসলাম রাসেল, এনসিপির আহবায়ক আব্দুল মান্নাফ. এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান প্রমুখ। বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান নাটোর-১ আসনের জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ, নাটোর-২ আসনের জামায়াতের প্রার্থী জেলা নায়েবে আমির অধ্যাপক মোঃ ইউনুস আলী, নাটোর-৪ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ও নাটোর-৩ আসনের জোট মনোনীত প্রার্থী এনসিপির জেলা সদস্য সচিব এস এম জার্জিস কাদির বাবুকে পরিচয় করিয়ে তাদের হাতে দলীয় পত্রিক তুলে দেন। এর আগে তিনি, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ ও নওগাঁয় নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31