IMG-LOGO

শুক্রবার, ৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মেয়ের শ্বশুরবাড়িতে সালিশই কাল হলো বাবার, ব্যাটের আঘাতে মৃত্যুযশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাইনিয়ামতপুরে ইএসডিও এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালনসংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’বলে কটাক্ষ, তদন্ত দাবি এমপিরপুঠিয়া খান পাম্পে চলছে স্বজন প্রীতি কৃষক বাইকাররা পাচ্ছে না তেলশনিবার বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের বিক্ষোভের ডাকবদলগাছীতে মাইকিং করায় তুলে নিয়ে এক বৃদ্ধকে মারপিঠের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধেরাসিক প্রশাসকের সাথে সাবেক এমপি ওইউনিসেফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ‘কাগুজে বাঘ’:ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভে কতটা ভুগবে ন্যাটোরাজশাহী মেডিকেলে বাড়ছে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ভর্তি ২০, মৃত্যু ১মহাদেবপুরে ৪১২ লিটার তেল জব্দরহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পগোদাগাড়ীতে পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় ৭ মোটরসাইকেল আরোহী
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নিজেরা দুর্নীতি করব না, কোনো দুর্নীতিবাজকেও প্রশ্রয় দেব না : ডা. শফিকুর রহমান

নিজেরা দুর্নীতি করব না, কোনো দুর্নীতিবাজকেও প্রশ্রয় দেব না : ডা. শফিকুর রহমান

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থীদের মধ্যে কোনো ব্যাংক ডাকাত, চাঁদাবাজ, ঋণখেলাপি বা মামলাবাজ নেই। আমরা নিজেরা দুর্নীতি করব না, কোনো দুর্নীতিবাজকেও প্রশ্রয় দেব না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদ ও সংস্কারের সব প্রস্তাব মেনে নেওয়ার শর্তে ১১ দল একত্রিত হয়েছে। এই জোটের কোনো প্রার্থী নারী নির্যাতনকারী, মানুষের অধিকার হরণকারী বা দুর্নীতির সঙ্গে জড়িত নয়। বাছাই করেই প্রার্থী দেওয়া হয়েছে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।

তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি জাতির ভাগ্য পরিবর্তনের নির্বাচন। বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে এই সুযোগ এসেছে। তাই এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম।

জামায়াত আমির বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে শিশু, নারী, বৃদ্ধ সবাই নিরাপদ থাকবে। মায়েরা ঘরে, রাস্তায় ও কর্মস্থলে সম্মান ও নিরাপত্তা পাবে। শিক্ষাব্যবস্থা হবে দেশ গড়ার মতো শক্তিশালী, যুবসমাজকে বেকার ভাতার ওপর নির্ভরশীল হতে হবে না।

ন্যায়বিচার প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষ ও রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি—সবার জন্য আইন সমান হতে হবে। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি একই অপরাধ করলে একই শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, কর্মজীবী নারী শ্রমিকদের জন্য ডে-কেয়ার সেন্টার, বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। শ্রমিকদের দাবি আদায়ে রাষ্ট্র তাদের প্রতিপক্ষ হবে না।

জনসভায় ভোটের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রথম ভোট হবে ‘হ্যাঁ’, দ্বিতীয় ভোট দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশের প্রতীক ‘দাঁড়িপাল্লা’। জনসভায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হাতে প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির আব্দুল খালেক। এতে গোদাগাড়ী-তানোরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও নারী কর্মীরা অংশ নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031