IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নওগাঁ-৬ আসনে জামানত হারাচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ তিন প্রার্থীনির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন ডা. শফিকুর রহমানসংসদ সংসদ্যদের শপথ আগামী মঙ্গলবারনওগাঁ জেলাবাসী মন্ত্রী হিসেবে দেখতে চান ফজলে হুদা বাবুলকেনন্দীগ্রামে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নব-নির্বাচিত এমপি মোশারফ হোসেননিয়ামতপুরে বিজয়ী প্রার্থী পেলেন পারজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছাপ্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস তারেক রহমানের‘নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন’কুষ্টিয়া-৪ আসনে ভোট পুনঃগণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, বিক্ষোভপরিচ্ছন্ন বাগমারা গড়তে নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর আহ্বানমহাদেবপুরে পরাজিত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাত করেদৃষ্টান্ত স্থাপন করলেন নব নির্বাচিত এমপি ফজলে হুদারাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনে জামানত হারালেন ৩ প্রার্থীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২‘‘বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ নির্বাচন হয়েছে’‘সামুদ্রিক নিরাপত্তায় কোস্ট গার্ডের অবদান আরও বাড়বে’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁ-৬ আসনে জামানত হারাচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ তিন প্রার্থী

নওগাঁ-৬ আসনে জামানত হারাচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ তিন প্রার্থী

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে বিভিন্ন দলীয় এবং স্বতন্ত্রসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তাদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ তিনজন প্রার্থীই জামানত হারাচ্ছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এই আসনের ১১৫টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত দেড়টার দিকে রিটানিং কর্মকর্তা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের (ইসি) বিধি অনুযায়ী- নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কোনো প্রার্থী তার নির্বাচনি এলাকার প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত করা হয়। এবার, সংসদ সদস্য নির্বাচনে একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে ৫০ হাজার টাকা জমা দিতে হয়েছে। এরপর অনুষ্ঠিত নির্বাচনে আট শতাংশ ভোট না পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হবে।

ফলাফল ঘোষণার পর জানা যায়, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে বিভিন্ন দলীয় ও স্বতন্ত্রসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এদের মধ্যে তিনজন প্রার্থীই জামানত রক্ষা করার মতো ভোট পাননি। আসনটিতে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৬৩৮ ভোট, বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আতিকুর রহমান রতন মোল্লা (হাতি) প্রতীকে পেয়েছেন ৫৫৫ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো. রফিকুল ইসলাম (হাতপাখা) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৩৩ ভোট। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৪১৬ জন। এর মধ্যে প্রদত্ত মোট ভোটের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৯২৩ টি। নিয়ম অনুযায়ী ৮ শতাংশ ভোট না পাওয়ায় তারা তিনজন জামানত হারাচ্ছেন।
এই আসনে বিএনপির প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু (ধানের শীষ) প্রতীকে ১ লাখ ৮ হাজার ৮৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. খবিরুল ইসলাম (দাঁড়িপাল্লা) প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৯ ভোট।

রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসন। আসনের রাণীনগর উপজেলায় ৬৬.৪৩ শতাংশ ও আত্রাই উপজেলায় ৬৮.১২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। গণভোটে আসনটিতে ১ লাখ ৪৭ হাজার ৬১৮ জন ভোটার হ্যাঁ ভোট এবং ৫৮ হাজার ৫৩৭ জন ভোটার না ভোট দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31