IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে পরাজিত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাত করেদৃষ্টান্ত স্থাপন করলেন নব নির্বাচিত এমপি ফজলে হুদা

মহাদেবপুরে পরাজিত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাত করেদৃষ্টান্ত স্থাপন করলেন নব নির্বাচিত এমপি ফজলে হুদা

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিপুল ভোটে জয়লাভের পর গত শুক্রবার রাতে জামায়াতে ইসলামের প্রার্থী মো. মাহফুজুর রহমানের বাসায় সৌজন্য সাক্ষাত করতে যান বিএনপি প্রার্থী মো. ফজলে হুদা বাবুল।

এ সময় মাহফুজুর রহমান নবনির্বাচিত এমপি ফজলে হুদা বাবুলকে ফুল দিয়ে বরণ করে নেন। ফজলে হুদা বাবুলও তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তারা একে অপরকে মিষ্টি মুখ করান। ফজলে হুদা বাবুল বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা মূলক নির্বাচনে সুন্দর ভূমিকা রাখায় মাহফুজুর রহমানকে ধন্যবান জানিয়ে বলেন আপনাদের ছাড়া ভালো কাজ করা সম্ভব হবে না, এককভাবে কোনদিন ভালো কাজ করা সম্ভব হয়ও না। প্রতিদ্বন্দ্বীতা হয়তো নির্বাচনে থাকবে কিন্তু মহাদেবপুর-বদলগাছী গড়ার ক্ষেত্রে আপনার সহযোগিতা কাম্য এবং নিব এবং ভাই হিসেবে আপনাকে রাখবো, আপনাকেও থাকতে হবে।

এ সময় জামায়াতের প্রার্থী মাহফুজুর রহমান একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সকল ভালো কাজে সবার আগে আমাকে পাবেন। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. এনামুল হক, বদলগাছী উপজেলা বিএনপির সহ সভাপতি রেজাউন নবী সান্ডু, উপজেলা কৃষকদলের সম্পাদক মতিউর রহমান মতি, চাঁন্দাশ ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবু হাসান বাসার, বিএনপি নেতা কাজী ফেরদৌস, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম, সম্পাদক আজাদ হোসেন মুরাদ, যুগ্ম সম্পাদক মো. আইনুল হোসেন, কোষাধ্যক্ষ মকলেছুর রহমান, সাংবাদিক জুয়েল মন্ডল সহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আসনটিতে বিএনপি প্রার্থী মো. ফজলে হুদা বাবুল নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাহফুজুর রহমান। নির্বাচনে পরাজিত প্রার্থীর সাথে সাক্ষাত করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন ফজলে হুদা বাবুল। এমনটাই মনে করছেন জামায়াত-বিএনপির নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31