ধূমকেতু প্রতিবেদক, দূগাপুর : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেটের ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে এই ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ইফতার বিতরণকালে আব্দুস সবুর বুলেট বলেন, “বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের প্রতীক। উনার আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টার আয়োজন করেছি। দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদল সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে যাবে।”
কর্মসূচিতে জেলা ও বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



