IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> কুষ্টিয়া–৪ আসনে পরাজয় নিয়ে বিএনপিতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

কুষ্টিয়া–৪ আসনে পরাজয় নিয়ে বিএনপিতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বিএনপির মনোগ্রাম

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া–৪ (কুমারখালী–খোকসা) আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর পরাজয়কে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও সংবাদ সম্মেলনের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারী ) দুপুরে কুমারখালী হলবাজার সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদলের ব্যানারে পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিএনপির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান। এ সময় উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক ও সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে যুবদলের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওবাইদুল ইসলাম রিপন। এ সময় যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম ও ইউনুস আলী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে লুৎফর রহমান বলেন, ২২ ফেব্রুয়ারী কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী যে অভিযোগ তুলেছেন, তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, মনোনয়নবঞ্চিতদের কারণে নয়; বরং অদক্ষ ও অসাংগঠনিকভাবে নির্বাচন পরিচালনার কারণে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের প্রার্থী সামান্য ব্যবধানে পরাজিত হয়েছেন।

নির্বাচনে জামায়াতের প্রার্থী মো. আফজাল হোসেন এক লাখ ৪৮ হাজার ২০১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমী পান এক লাখ ৩৯ হাজার ৬০৩ ভোট। এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী ও উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিকও ছিলেন।

লুৎফর রহমান বলেন, তিনজন মনোনয়নপ্রত্যাশী থাকলেও দলীয় সিদ্ধান্তে মেহেদী আহমেদ রুমীকে মনোনয়ন দেওয়া হয় এবং সবাই তার পক্ষে কাজ করেছেন। তবে অভিযোগ করেন, প্রার্থী ত্যাগী ও সাংগঠনিক নেতাকর্মীদের বাদ দিয়ে কুমারখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আইনজীবী শাতিল মাহমুদ ও সাবেক জ্যেষ্ঠ আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাচ্চুর মাধ্যমে নির্বাচন পরিচালনা করেন। তাদের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন না; ফলে সাধারণ ভোটারদের একটি অংশ মুখ ফিরিয়ে নেয়।

অন্যদিকে যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওবাইদুল ইসলাম রিপন বলেন, যুবদলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। আহ্বায়ক জাকারিয়া আনছার মিলনের নেতৃত্বে তারা সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। এ বিষয়ে ছবি ও ভিডিও প্রমাণ রয়েছে বলেও তিনি দাবি করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক বলেন, নির্বাচন পরিচালনা কমিটির অদক্ষতা ও ভুল তথ্য দেওয়ার কারণে প্রার্থী অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েন। ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়ের আশ্বাস দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তার মতে, এখন পরাজয়ের দায় এড়াতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, প্রার্থীসহ মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। বৈঠকে সমর্থনের আশ্বাস দেওয়া হলেও ভেতরে ভেতরে কেউ কেউ প্রতিপক্ষের পক্ষে ভোট দিয়েছেন। দলীয় কিছু নেতাকর্মীর ‘বিশ্বাসঘাতকতার’ কারণেই ধানের শীষ পরাজিত হয়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা কমিটিকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31