IMG-LOGO

মঙ্গলবার, ৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদানবাগমারার এমপি বারীর গণসংযোগ কর্মকর্তা হিসেবে আসাদুল আল ফিরোজ নিযুক্তপোরশায় টিনশেড বাড়ি আগুনে পুড়ে ছাইনতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানস্থলসেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ডনাল্ড ট্রাম্পএ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরী: ফরহাদ মজহার‘মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীতে ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণতারাগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ জনমারা গেলেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রীওখাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত বিএনপির ২ কর্মীনুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতিরমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হয়ে যাবেরাজশাহীতে ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারার এমপি বারীর গণসংযোগ কর্মকর্তা হিসেবে আসাদুল আল ফিরোজ নিযুক্ত

বাগমারার এমপি বারীর গণসংযোগ কর্মকর্তা হিসেবে আসাদুল আল ফিরোজ নিযুক্ত

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা: রাজশাহী -৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার এর গণসংযোগ কর্মকর্তা হিসেবে আসাদুল আল ফিরোজকে নিযুক্ত করা হয়েছে। এ উপলক্ষে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।

জানা গেছে, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে তিনি এমপির ডিজিটাল ক্যাম্পেইন টিমের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কৌশলগত পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে তিনি কার্যকর ভূমিকা রাখেন। তার দক্ষ নেতৃত্ব ও সমন্বয়ের ফলে নির্বাচনী প্রচারণা গতিশীল ও ব্যাপক জনসম্পৃক্ততা অর্জন করে।

দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, গণসংযোগ কর্মকর্তা হিসেবে আসাদুল আল ফিরোজ তার অভিজ্ঞতা ও কর্মদক্ষতা দিয়ে এমপির উন্নয়ন কার্যক্রম, জনসম্পৃক্ত উদ্যোগ এবং সরকারের বিভিন্ন সাফল্য সাধারণ মানুষের কাছে আরও সুসংগঠিতভাবে তুলে ধরতে সক্ষম হবেন।

এদিকে তার এই নিয়োগে শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়ে বলেন, তরুণ ও প্রযুক্তি-সচেতন নেতৃত্ব হিসেবে তিনি ভবিষ্যতেও ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728