IMG-LOGO

সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগসীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবি’র কঠোর নজরদারিরায়গঞ্জে জমে উঠেছে ঈদের জমজমাট কেনাকাটাফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতবাগমারায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিতসরকার অবসরে পাঠাল অতিরিক্ত পাঁচ আইজিপিকেজঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানআগুনে পুড়ে মারা গেল তরুণের একমাত্র সম্বল দুই গরুবাঘায় মুখোমুখি সংঘর্ষে করিমনের চাপে প্রাণ গেল সিএনজির চালকসহ তিন জনেরকুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরিবদলগাছীতে জিআই স্বীকৃতি প্রাপ্ত নাক ফজলি আমের মুকুলে দুলছে কৃষকের স্বপ্নযুদ্ধের মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতোবা খামেনিআজ ঋতুপর্ণাদের আসল ম্যাচশরিফ ওসমান হাদি হত্যার আসামিদের দেশে ফেরানো নিয়ে যে তথ্য দিলেন আইজিপি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে একটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের ভাড়াটিয়া কিশোর গ্যাংদের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সাদা পোশাকে কয়েকজন পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় প্রতিপক্ষের লোকজন মধ্যযুগীয় কায়দায় তাদের ওপর এ তাণ্ডব চালায়।

আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার সতিহাট বাসস্ট্যান্ডের অদুরে শ্রীরামপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় আমছের আলী নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক আমছের আলী প্রামাণিক রাজশাহীর বাগমারা উপজেলার খামারগাঁ গ্রামের মৃত ইসমাইল প্রামাণিকের ছেলে।

হামলাকারীরা রামদা ও দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের ছাউনির ঢেউটিন নষ্ট করে দেয়। ঘরের টিভি, ফ্রিজ, সু-কেস, ফিটিংস পাইপসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। লুট করে নিয়ে যাওয়া হয়েছে ব্যাংক থেকে ঋণ নেওয়া ১০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার, জমির দলিল ও একটি মোটরসাইকেল।

ভুক্তভোগী আল মাহমুদ হক জুয়েল বলেন, ‘আমার ভোগদলীয় জমিতে গতকাল রোববার (৮ মার্চ) সকালে আমছের আলী ভাড়াটিয়া লোকজন দিয়ে হঠাৎ করেই ইট-বালু ফেলে ঘর নির্মাণ শুরু করেন।

এ বিষয়ে আমি মান্দা থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।’
তিনি অভিযোগ করে বলেন, আজ সোমবার সকাল ৯টার দিকে আমছের আলী অর্ধশতাধিক ভাড়াটিয়া কিশোর গ্যাং দিয়ে বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ব্যাংক থেকে ঋণ নেওয়া ১০ লাখ টাকা, একটি মোটরসাইকেল, জমির কাগজপত্র ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় পরিবারের একমাত্র শিশু মেয়ে জেমি ও তার মাকেও মারধর করা হয়।

ভুক্তভোগী পরিবারের নারী সদস্য পলি খাতুন বলেন, ‘ভাঙচুরের সময় সাদা পোশাকে তিনজন পুলিশ সদস্য আশপাশে ঘোরাঘুরি করলেও সহায়তায় এগিয়ে আসেনি। এ সময় থানার ওসির নাম্বারে দফায় দফায় ফোন দিয়ে ঘটনার বিষয়ে অবহিত করা হলেও তিনি সহযোগিতা করেননি।

পলি খাতুন অভিযোগ করে বলেন, আটক আমছের আলীর ছেলে পুলিশে চাকরি করেন। এজন্য থানা পুলিশ আমাদের কোনো সহযোগিতা করেনি বরং তাদের পক্ষ নিয়ে কাজ করেছেন। ঘটনার ৪ ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে আসেন। সময়মতো পুলিশের সহায়তা পেলে আমার এত ক্ষয়ক্ষতি হতো না।’

এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা সাংবাদিক পরিচয় পেয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর কয়েকবার ফোন দেওয়া হলেও আর রিসিভ করেননি।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728