IMG-LOGO

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে দলের চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছারাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকবাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরুবাঘায় প্রতিবন্ধীর চুরি যাওয়া অটোভ্যান উদ্ধার গ্রেফতার-১তানোরে ব্যবসায়ীকে বাড়িতে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার-৪রহনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যুনজরুল বর্ষ উপলক্ষে মোহনপুরে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনভক্তদের সুখবর দিলেন তারকা রাশমিকাধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদানধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপনরায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে মাঝে মধ্যেই সৃষ্টি হয় তীব্র যানজট প্রতিকার চায় স্থানীয়রামান্দায় ‘নজরুল বর্ষ’উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনপ্রতিমন্ত্রীর সফরের দিনও অফিসে অনুপস্থিত ফুলবাড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা, উঠেছে নানা অভিযোগবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণরাণীগরে সাজাপ্রাপ্ত আসামীসহ ৮জন গ্রেফতার
Home >> বিশেষ নিউজ >> টপ নিউজ >> বদলগাছীতে জিআই স্বীকৃতি প্রাপ্ত নাক ফজলি আমের মুকুলে দুলছে কৃষকের স্বপ্ন

বদলগাছীতে জিআই স্বীকৃতি প্রাপ্ত নাক ফজলি আমের মুকুলে দুলছে কৃষকের স্বপ্ন

ধূমকেতু প্রতিবেদক,সানজাদ রয়েল সাগর,বদলগাছী : নাক ফজলি আমের রাজধানী নওগাঁর বদলগাছী উপজেলা। আর এই নাক ফজলি আম জিআই স্বীকৃতিপ্রাপ্ত। বাগান ঘুরে দেখাগেছে, এসব আমগাছে বসন্তের আগমনী বার্তায় ফুটেছে আমের মুকুল। গ্রামবাংলার প্রকৃতি এখন সেজেছে নতুন রূপে। মাঠের পর মাঠ জুড়ে সবুজ আমবাগানে হলুদ আভায় মুকুলের সমারোহ যেন এক আমের রাজ্যের দৃশ্যের সৃষ্টি করেছে।

আমের মুকুলে ছেয়ে যাওয়া গ্রামাঞ্চল ও বাড়ির আগিনা এখন যেন এক প্রাকৃতিক সৌন্দর্যের আবরণে ঢাকা। এতে কৃষকের মুখে যেমন হাসি ফুটেছে, তেমনি সাধারণ মানুষের মনেও বইছে বসন আনন্দধারা।

বদলগাছী উপজেলার প্রতিটি আমগাছে এসেছে মুকুল। মুকুলের সুগন্ধে ভরে উঠেছে চারপাশ। ভোরের নরম রোদ আর বিকেলের মৃদু বাতাসে দুলছে আমের মুকুল—প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।

কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার মুকুল ভালো হয়েছে , ঝড় বা শিলাবৃষ্টি না হলে ফলন ভালো হওয়ার আশা করছেন তারা। ইতোমধ্যে অনেক বাগান মালিক গাছের পরিচর্যা ও রোগবালাই দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

১ আম চাষী রফিকুল ইসলাম বলেন, জিআই স্বীকৃতিপ্রাপ্ত নাক ফজলি আম নওগাঁ জেলার চাহিদা মেটানোর পরে দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত হয়ে থাকে।

২ কৃষক পিন্টু হোসেন বলে, নাক ফজলি আমের রাজধানী নওগাঁর বদলগাছী উপজেলা,৩ আম চাষি রাজ সিংহ বলে প্রতি বছরের ন্যায় এবছরও তিনি ১৮ বিঘা জমিতে নাক ফজলি আম চাষ করছি। আমের গাছে হেলান পর্যাপ্ত মুকুল এসেছে আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন পাবো।

৪ আম চাষি রুবেল হোসেন বলেন নাক ফজলি আমের রাজধানী বদলগাছী উপজেলা এবার ভালো মুকুল এসেছে ভালো ফলনো পাবো।

বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান বলেন, বদলগাছী উপজেলার গর্ব জিআই স্বীকৃতিপ্রাপ্ত নাক ফজলি আম এবছর এই উপজেলায় ২৫৫ হেক্টর জমিতে চাষ হচ্ছে। সুন্দর ফলনের আশায় আমরা কৃষকদের সকল ধরনের পরামর্শ দিয়ে আসতেছে। আবহাওয়া থাকলে এবছর ৩০ থেকে ৩৫ কোটি টাকার নাক ফজলি আম বাজারজাত করা হবে বলে আশা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031