IMG-LOGO

সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগসীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবি’র কঠোর নজরদারিরায়গঞ্জে জমে উঠেছে ঈদের জমজমাট কেনাকাটাফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতবাগমারায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিতসরকার অবসরে পাঠাল অতিরিক্ত পাঁচ আইজিপিকেজঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানআগুনে পুড়ে মারা গেল তরুণের একমাত্র সম্বল দুই গরুবাঘায় মুখোমুখি সংঘর্ষে করিমনের চাপে প্রাণ গেল সিএনজির চালকসহ তিন জনেরকুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরিবদলগাছীতে জিআই স্বীকৃতি প্রাপ্ত নাক ফজলি আমের মুকুলে দুলছে কৃষকের স্বপ্ন
Home >> টপ নিউজ >> বিনোদন >> মাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফ

মাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফ

ধূমকেতু নিউজ ডেস্ক : সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে চার বোতল বিদেশি মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে করা মামলায় তাকে খালাস দিয়েছেন আদালত।সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ৩ মার্চ মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ করে যুক্তিতর্ক উপস্থাপন এবং রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য করা হয়েছিল। শুনানিকালে আসিফ আকবর আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৬ জুন পান্থপথ এলাকায় অবস্থিত আর্ব এন্টারটেইনমেন্টের অফিস থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার অফিসকক্ষ থেকে চার বোতল বিদেশি টাকিলা মদ উদ্ধার করা হয়। পরে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।

লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই অপরাধ তদন্ত বিভাগের সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ অক্টোবর সিআইডির উপপরিদর্শক মো. জামাল উদ্দিন আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

পরবর্তীতে ২০২৪ সালের ২৫ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটিতে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728