IMG-LOGO

সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগসীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবি’র কঠোর নজরদারিরায়গঞ্জে জমে উঠেছে ঈদের জমজমাট কেনাকাটাফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজনীতি >> মোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশ

মোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরের কেশর হাটের সাকোয়াতে মসজিদের মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

সোমবার বিকেল পাঁচটার দিকে মোহনপুরের কেশরহাট এলাকার সাঁকোয়া গ্রামে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে করেন এমপি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যিনি মারা গেছেন তিনি কোন দলের লোক সেটি বড় বিষয় নয়। কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলেই বিষয়টি পরিষ্কার হবে।”

তিনি জানান, এ ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে। অভিযোগ রয়েছে, বাড়ির ভেতর থেকে মোটরসাইকেল বের করে এনে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া অল্প সময়ের মধ্যেই লুটপাট করে নগদ টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। এ সময় বাড়ির ভেতরে থাকা শিশুদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের মহিলাদের অকথ্য ভাষায় গালাগালি করেন জামাতের কর্মীরা।

এমপি আরও বলেন, পূর্বপরিকল্পিতভাবে মব সৃষ্টি করে অন্য এলাকা থেকে লোকজন এনে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য তিনি নিজেই জামায়াতের স্থানীয় ও শহর পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তবুও তারাবির নামাজের পর একত্রিত হয়ে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালানো হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে এবং এখনো বিএনপির নেতাকর্মীদের হত্যার হুমকি দিচ্ছে জামায়াত।

এমপি মিলন জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দুই দিনের মধ্যে সরেজমিনে এসে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি প্রতিবেদন তৈরির ব্যবস্থা করা উচিত।

এ সময় ভাঙচুর হওয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইসুল হক রাসেল এবং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসমাইল হোসেন হাবুর বাড়ি পরিদর্শন করেন এমপি। তিনি তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দুঃখ-দুর্দশার কথা শোনেন। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে বলেও আশ্বস্ত করেন।
এমপি মিলন পুলিশ প্রশাসনকে ঘটনাটির সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

এ সময় এমপি শফিকুল হক মিলনের সঙ্গে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, কেশরহাট পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলোসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728