IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে চাতালে তুলার গুদামে আগুন

তানোরে চাতালে তুলার গুদামে আগুন

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে চাতালের আড়ালে অবৈধ তুলার গুদামে ভয়বহ আগুন লেগেছে বলে নিশ্চিত করেছেন থানা প্রশাসন ও ফায়ার সার্ভিস। সোমবার সকাল ১১ টার দিকে পৌর সদরের জিওল মোড়ে অবস্থিত গণির চাতালের ভিতরে তুলার গুদামে আগুন লাগার ঘটনাটি ঘটে। প্রায় ঘন্টা ব্যাপী ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে তার আগেই তুলার গুদাম পুড়ে ছাই হয়ে যায়। অবশ্য গুদামে শ্রমিকরা কাজ করলেও কোন হতাহতের ঘটনা ঘটে নি। কিন্তু চাতালের ভিতরে কিভাবে তুলার গুদাম করা হল এনিয়ে জনমনে নানা প্রশ্ন বিরাজমান। কারন গণি দীর্ঘ দিন ধরে চাতালের ব্যবসা করে আসছে। আর সেটিকে চাতাল হিসেবেই জনসাধারণ জানে। আবার ওই চাতালে সরকারি বরাদ্দ দেয়া হয়। প্রতি মৌসুমে বরাদ্দ দেয়া হয় বলেও সুত্র নিশ্চিত করেন। তাহলে কি অবৈধ ভাবে চাতালের আড়ালে তুলার ব্যবসা করতেন গণি। আবার তুলার গুদামে সরকারি ভাবে চাল সংগ্রহের বরাদ্দ কিভাবে হয় এমন কথা জনমনে।

প্রত্যক্ষদশীরা জানান, সোমবার সকাল প্রায় ১১ টার দিকে তুলার গুদামে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখে শ্রমিকরা চিৎকার দেয়া শুরু করেন। মুহূর্তের মধ্যেই দাওদাও করে জলতে থাকে আগুন। আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস কে খবর দেয় স্থানীয় ও শ্রমিকরা। সাথে সাথে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘন্টা ব্যাপী প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে তার আগেই গুদামে থাকা তুলাসহ ঘরের আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, শ্রমিকরা তুলার গুদামে কাজ করেন এবং সেখানেই থাকেন। সিগারেট বা তুলার গুদামের মেশিন থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

সুত্র জানায়, তানোর পৌর সদরের জিওল মোড়ের উত্তরে অবস্থিত চাতাল। সে মোড় গণির মোড় হিসেবে পরিচিত। চাতালের মালিক গণি। সে দীর্ঘ দিন ধরে চাতালের ব্যবসা করে আসছিল। কিন্তু সম্প্রতি চাতালের ভিতরে অবৈধ তুলার গুদাম গড়ে তুলেন গণি। সেখানে তুলার গুদাম আছে সেটা অনেকের অজানা। তুলার গুদাম দিলেও পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে কোন অনুমতি নেই বলেও একাধিক সুত্র নিশ্চিত করেন।

তবে মালিক আব্দুল গণিকে ঘটনাস্থলে না পেয়ে মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেয়া হলেও সে রিসিভ করেননি।

সরেজমিনে দেখা যায়, পৌর সদরের আমশো মেডিকেল মোড়ের দক্ষিণ ও জিওল মোড়ের উত্তরে অবস্থিত গনির চাতাল। চাতালের পূর্ব দিকে মুল সড়ক, চাতালের দক্ষিণ দিকে আমশো মুন্নাপাড়া যাওয়ার রাস্তা। আর উত্তরে বাঁশ ঝাড় ও স্যানিটেশন কারখানা।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রবের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান আমি শহরে আছি। এর আগেও কয়েকবার আগুনের বিষয়ে তথ্য চাইলে তিনি বলেন শহরে আছি। সাব স্টেশন অফিসার রফিকুলের সাথে কথা বলার পরামর্শ দেন তিনি। সাব স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, তুলার গুদামের মেশিন থেকে আগুনের সুত্র পাত হয়েছে। সেটা তো চাতাল তুলার গুদাম কিভাবে হল এবং ফায়ার সার্ভিসের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি জানান, চাতালের পূর্ব দিকে তুলার গুদাম। অনুমতি আছে কিনা কাগজ পত্র দেখতে হবে। ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি জানান এখনো পরিমাণ নির্ধারণ করা যায়নি। পরবর্তীতে জানানো হবে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মাসুদ পারভেজ জানান, আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেটি তুলার গুদাম ছিল। গুদামের মেশিন থেকেই আগুনের সুত্র পাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930