IMG-LOGO

সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগসীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবি’র কঠোর নজরদারিরায়গঞ্জে জমে উঠেছে ঈদের জমজমাট কেনাকাটা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> পবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলন

পবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এমপি তার বক্তব্যে বলেন, কেশরহাট এলাকায় একটি দায়িত্বশীল রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। ধর্মীয় বিষয় নিয়ে দলের কেউ যেন কোনো ধরনের দলবাজিতে না জড়ায় সে জন্য তিনি সবাইকে সতর্ক করেন। তিনি বলেন, পাঁচ আগস্টের পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী হঠাৎ করে বিপ্লবী হয়ে উঠেছে। দুপুর পর্যন্ত তাদের কোনো খোঁজ ছিল না। তারা যে সংস্কৃতি শুরু করেছে, এর ফল তাদের ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এমপি মিলন আরও বলেন, জামায়াতে ইসলামী ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করছে। যে ব্যক্তির গায়ে কেউ হাত দেয়নি, তিনি এমনিতেই হার্ট অ্যাটাকে মারা গেছেন এমন ঘটনাকে কেন্দ্র করে তারা মিথ্যাচার করছে। তারা বলছে মাটি রক্তে ভিজে গেছে। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, “পবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয়।”
বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বেগম খালেদা জিয়াকে মরণোত্তর পুরস্কার প্রদান করা হয়েছে। বেগম জিয়া ছিলেন নারী জাগরণের অন্যতম কর্ণধার। নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য তিনি বিনা বেতনে শিক্ষার সুযোগ এবং চাকরির ক্ষেত্রে নারী কোটা চালু করেছিলেন। পাশাপাশি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করে নারীদের আরও সংগঠিত করার উদ্যোগ নেন। তার এই ধারাবাহিকতা বজায় রাখতে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, যারা ত্যাগী এবং দীর্ঘদিন ধরে দলের হয়ে কাজ করেছেন, তাদের সমন্বয়ে মহিলা দলের কমিটি গঠন করা হবে। অন্যান্য নারীরাও কমিটির সদস্য হিসেবে থাকবেন।

কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী। মোহনপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার ও আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান এবং মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন করতে হলে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অবমূল্যায়ন করে কোনো উন্নয়ন সম্ভব নয়। বিগত সময়ে অনেক চেষ্টা করেও এই কমিটি গঠন করা সম্ভব হয়নি। এই কমিটি থাকলে বিগত নির্বাচনে আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে কাজ করা যেত। আগামীতে এই কমিটি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত অতিথিরা বলেন, মোহনপুর উপজেলায় প্রায় এক লাখ ৪০ হাজার ভোটারের মধ্যে ৭২ হাজারই নারী। তাই নারীদের সংগঠিত করে শক্তিশালী মহিলা দলের কমিটি গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, গত ১৭ বছরে পতিত সরকারের আমলে আন্দোলন-সংগ্রামে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এজন্য দ্রুত একটি শক্তিশালী মহিলা দলের কমিটি গঠনের আহ্বান জানান বক্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728