ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলায় সৌদি আরব থেকে আসা ১৫ কার্টন খেজুর বিতরণ করেন উপজেলা দুর্যোগ ও ত্রাণ অফিস।
১২ মার্চ সকাল ১১ টাকা সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সভা কক্ষে উপজেলার মোট ৬৯ প্রতিষ্ঠানে এই খেজুর বিতরণ করা হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে মাদ্রাসা, এতিমখানা ও একটি বৃদ্ধাশ্রম।
প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে খেজুর হস্তান্তর করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার,কৃষি সম্প্রসারণ অফিসার নিভাষ সরকার এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা এবং উপস্থিত ছিলেন প্রতিটা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।


