ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ইউসেফ মোমেনা বখ্শ টেকনিক্যাল স্কুল হড়গ্রামে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে টেকনিক্যাল স্কুল প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, ইউসেফ রাজশাহীর রেজওয়ানাল ম্যানেজার শাহিনুল ইসলাম, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ, হেড অফ টেকনিক্যাল স্কুল আব্দুল্লাহ আল কামাল, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন,বাংলাদেশ ব্যাংক রাজশাহীর অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ, সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিহার রাজশাহীর আশরাফুল ইসলাম, রূপরেখা কিশোর মেলার সভাপতি ইব্রাহিম হায়দার, কাশিয়াডাঙ্গা থানা সাব ইন্সপেক্টর শিউলি খানম, উপ সহকারী কৃষি অফিসার পবা রাজশাহীর রবিউল ইসলামসহ ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


