IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিতনিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসীমহানগরতে এতিম শিশুদের মাঝে ওয়ালিউল হক রানা ঈদ উপহারপ্রশাসক হিসেবে নয়, জনগণের সেবকহিসেবে কাজ করতে চাই : রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জের ভুটভুটি- অটো সংঘর্ষে শিশুনিহত,আহত ৫প্রতিবন্ধীকে ঈদের উপহার দিলেন শিবু দাসমাননীয় এমপি মহোদয়ের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফ এর চাউল বিতরণ করলেন বিএনপি নেতারারাজশাহীতে সুবিধাবঞ্চিতদের জন্য ৫ টাকায় ‘ঈদ খুশির হাট’ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলেররাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণনিয়ামতপুরে কালবৈশাখী ঝড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়ি-ঘর-ফসলের ক্ষতিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল অনুষ্ঠিতপোরশায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসী

নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসী

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে একটি মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। উপজেলার মাকলাহাট দাখিল মাদ্রাসায় মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে অফিস সহায়ক ও আয়া পদে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এলাকার মানুষের তীব্র ক্ষোভ ও প্রতিবাদের মুখে এ নিয়োগ নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর একটার দিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জহুরুল হক মাদ্রাসায় উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম শুরু করতে গেলে স্হানীয় লোকজন এসে বাধা দেয়। তাদের দাবি নতুন করে কমিটি গঠন করে এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে। এতে পরিস্থিতি উত্তপ্ত হলে ভারপ্রাপ্ত সুপার নজরুল ইসলাম পালিয়ে যান। পরে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।

এলাকাবাসীর দাবি, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও নতুন কমিটির সভাপতির যোগসাজশে পকেট কমিটি গঠন করেন তারা। কমিটির অন্যান্য সদস্যদের না জানিয়েই ভারপ্রাপ্ত সুপার নজরুল ইসলাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। আজ সেই বিজ্ঞপ্তির নিয়োগ চলছিল যা বন্ধ করা হয়েছে।

মাদ্রাসা অভিভাবক সদস্য ইব্রাহিম হোসেন বলেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নজরুল ইসলাম বিভিন্ন নিয়োগ প্রার্থীর কাছ থেকে অনৈতিক লেনদেন করেছেন। আমি অভিভাবক সদস্য হিসেবে কমিটিতে রয়েছি তা আমাদের জানাতে দেরি করেছে। এই কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠন করে নিয়োগের আহ্বান জানান তিনি।
মাদ্রাসার সুপার নজরুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ জনতার চাপে নিয়োগ বন্ধ করা হয়েছে। পরবর্তীতে নিয়োগ সম্পন্ন করা হবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জহুরুল হক বলেন, মাদ্রাসার অভ্যন্তরীন কারণে নিয়োগ বন্ধ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728