IMG-LOGO

বুধবার, ৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় মাজারের দানবাক্সের টাকা চুরি, তিনজন আটকমান্দায় পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি, সংসদে ইতিবাচক আশ্বাসরাজশাহী তানোর উপজেলায় অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণচাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরুগুম প্রতিরোধসহ ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া বন্ধের দাবি নগরীতে মানববন্ধনবাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে তারাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে সাগর হোসেন নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার‘ইরানের বিরুদ্ধে ‘শোচনীয় হার’ দেখেছে যুক্তরাষ্ট্র’ঐতিহাসিক বিজয় দাবি ইরান-যুক্তরাষ্ট্রের, নেতানিয়াহুর বিপর্যয় দেখছেন বিরোধীরারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে’বৃষ্টি হলেই তলিয়ে যায় ফসলি খেত কাজে আসে না কোটি টাকা ড্রেন‘আজ রাতে ইরান সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে’নন্দীগ্রামে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিতে বোরো ধানের ক্ষতিফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি, সংসদে ইতিবাচক আশ্বাস

মান্দায় পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি, সংসদে ইতিবাচক আশ্বাস

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নত ও মানসম্মত করতে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে জাতীয় সংসদে। আজ বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত সংসদের প্রশ্নোত্তর পর্বে এ বিষয়টি উত্থাপন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
সংসদে দেওয়া তথ্যানুযায়ী, নওগাঁ জেলায় বর্তমানে প্রায় ৪,৫০০ জন পল্লী চিকিৎসক কর্মরত রয়েছেন। এর মধ্যে মান্দা উপজেলাতেই রয়েছেন ৪৫০ থেকে ৫০০ জন পল্লী চিকিৎসক, যাদের অধিকাংশই কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত নন।

স্থানীয় পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে পল্লী চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবে সেবার মান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই প্রেক্ষাপটে মান্দা উপজেলায় একটি স্থায়ী পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানান সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

তিনি বলেন, ‘পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করা গেলে গ্রামীণ জনগোষ্ঠী আরও নিরাপদ ও কার্যকর স্বাস্থ্যসেবা পাবে।’
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সংসদে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

সংশ্লিষ্ট মহল মনে করছে, দ্রুত সময়ের মধ্যে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসাসেবা পাবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031