IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বৃষ্টি হলেই তলিয়ে যায় ফসলি খেত কাজে আসে না কোটি টাকা ড্রেন

বৃষ্টি হলেই তলিয়ে যায় ফসলি খেত কাজে আসে না কোটি টাকা ড্রেন

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া পৌরসভায় গত প্রায় ৫ বছর আগে নির্মিত কোটি টাকার ড্রেন কোনো কাজে আসছে না। যার কারণে অতিরিক্ত বৃষ্টিপাত হলে নিচু এলাকার দীর্ঘ জলাবদ্ধতা দেখা দেয়। কৃষকদের রোপনকৃত ধান ও পুকুরের মাছ ভেসে যায়। সেই সাথে পানিবন্দি হয়ে পরেন অনেকেই। পৌরবাসীরা বলছেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ করা হয়। কিন্তু অপরিকল্পনার কারণে তা পরিত্যাক্ত হয়ে পড়ে আছে। স্থানে ড্রেনের অর্থ কমে গেছে বিষয় গুলো সংশ্লিষ্ঠ দপ্তরে লিখিত আবেদন করেও কোনো সুফল হচ্ছে না।

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে গত ১৯/২০ অর্থ বছরে পৌর এলাকার ৭ ও ৮ নং ওয়ার্ডে ড্রেন নির্মাণ কাজ হাতে নেয়া হয়। যা পুঠিয়া পল্লী বিদ্যুৎ অফিস থেকে মূসাখাঁ নদী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার। তবে আবহাওয়া ও জলবাযু অধিদপ্তরের অধিনে এই কাজে বরাদ্দ দেয় হয় এক কোটি টাকা। যার দিয়ে নির্মাণ হয় মাত্র ২৯৭ মিটার ড্রেন। তবে নতুন বরাদ্দ না আসায় কাজটি বন্ধ রয়েছে।

৭ নং ওয়ার্ডের পৌরবাসী আসাদুল ইসলাম জানান, বেশ কয়েক বছর যাবত পৌরসভা এলাকার ৭/৮ নং ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে জন্য ড্রেন তৈরি করা হয়েছে। ৫ বছরের অধিক সময় হয়ে গেলেও এখন পর্যন্ত পুরো ড্রেন নির্মাণ সম্পন্ন হয়নি। লক্ষ্য করলে দেখা যায় বিভিন্ন স্থানে ড্রেন প্রশস্ত কমিয়ে তৈরি করেছে রাস্তা। এমন অবস্থা চলতে থাকলে কোটি টাকার ড্রেনের অতিস্থ বিলিন হয়ে যাবে আমি মনে করি।

৮ নং ওয়ার্ডের পৌরবাসী আব্দুল মজিদ উদ্দিন বলেন, বর্ষা মৌসুম আসলে শুরু হয়ে যায় আমাদের কষ্টের জীবন। এই ড্রেন না থাকার কারণে সোনার সম্পদ পড়ে থাকে সেখানে ফসল ফলাতে পারি না। পৌরসভা কে আমরা অনেকবার বলেও এর কোন সুফল পাইনি।
পৌরসভার গাফিলতির কারণে ড্রেন আজও অসম্পূর্ণ । পৌরসভা ড্রেনের বিষয়ে একেবারেই উদাসী। তারা কোন সময় হয়তোবা এই ড্রেনটি সম্পূর্ণ করার উদ্যোগ নেয়নি।

যার কারণে সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ না করাই যতটুকু তৈরি হয়েছিল তার মধ্যে কিছু অংশ কাঁচা ড্রেন ছিলো আজ তা বিলীন হওয়ার পথে।
তবে পৌরসভার সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, একটি প্রকল্পের মাধ্যমে পুঠিয়া পৌরসভার ৭/৮ ওয়ার্ডের পানি নিষ্কাশনের জন্য তিন কিলোমিটার ড্রেন নির্মাণের কাজ হাতে নেয়া হয়। সেই সময়ে আমরা যে পরিমাণ টাকা বরাদ্দ পেয়েছি তাতে ২৯৭ মিটার পাঁকা ড্রেন নির্মাণ হয়েছে। প্রায় এক কিলোমিটার কাঁচা ড্রেন খনন করা হয়েছে। এখন কিছু অংশ খনন বাকি আছে। এবার আবার নতুন করে বরাদ্দ চাওয়া হয়েছে। আমরা বরাদ্দ পেলে কাজ শুরু করবো। বিভিন্ন জায়গায় ড্রেন দখল হয়ে যাচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এরকম তো হবার কথা না। আমরা এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে পৌরসভার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31