ধূমকেতু প্রতিবেদক : শুক্রবার বাদ জুম্মা হড়গ্রাম নতুনপাড়া ঈদগাহে রাজশাহী মহানগরীর ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহিদুল আলম শহীদ এর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। নাযাজা নামাজের পূর্বে তিনি রাজনীতিতে মরহুম শহিদুল আলমের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীর ০১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহিদুল আলম শহীদ ০৯ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।


