IMG-LOGO

রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযানঈদে ফাউন্ডেশনের ছাগল পেল অসচ্ছল-প্রতিবন্ধীরা মাদক মুক্ত যুব সমাজ নিয়ে কর্মসূচি আসছেরহনপুর রিপোর্টাস ক্লাবের ইফতার মাহফিলনন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহতরাজশাহী রিপ্রেজেনটেটিভ এনিমেল হেল্থ এসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখখুরচা বাজারে জ্বালানি তেলের দাম বেশি রাখায় ব্যবসায়ীকে অর্থদণ্ডরাসিকের নয়া প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিনুরাসিকের নতুন প্রশাসকহলেন রিটনবাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেনআনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রীগোদাগাড়ীতে ব্যারিস্টার মিলনের উদ্যোগে পথচারী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণপুঠিয়ায় ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানপুঠিয়ায় সরকারী ভাবে যাকাত বিতরণ সম্পন্ননন্দীগ্রামে ঈদের কেনাকাটায় নারীদের উপচে পড়া ভিড়
Home >> টপ নিউজ >> রাজনীতি >> প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ চলছে

প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ চলছে

ধূমকেতু নিউজ ডেস্ক : হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে নিহত ও আহতের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ চলছে।

সোমবার (২৯ মার্চ) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এর আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ৯টার দিকেই দলটির নেতাকর্মীরা জড়ো হয়ে সমাবেশ শুরু করেছে।

মহানগরীর বিভিন্ন থানা থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাবে আসছেন নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

এরই মধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও দক্ষিণ সিটির সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

এছাড়াও আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুনসী বজলুল বাসিত আনজু, সাধারণ সম্পাদক আব্দুল আলীম নকী, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার, সিনিয়র যুগ্ম-সম্পাদক হাবীবুর রশীদ হাবিব, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728