ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের উত্তর ও মধ্যপ্রদেশে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে চার জন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার দুটি আলাদা ঘটনায় হতাহতের এ খবর পাওয়া যায়। এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।
মধ্যপ্রদেশে বিস্ফোরণের ঘটনায় নিহত হন তাজউদ্দিন (৪০), শেখ ইসমাইল (৭০) এবং গীতা দেবী (৪০) ও লালা (৩০) উত্তরপ্রদেশের বাসিন্দা। আহতরা হাসপাতালে এখনও চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, বেলুন বিক্রেতারা বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এসব দুর্ঘটনা ঘটে। তবে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে দেশটির পুলিশ।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news