IMG-LOGO

বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিতনিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসীমহানগরতে এতিম শিশুদের মাঝে ওয়ালিউল হক রানা ঈদ উপহারপ্রশাসক হিসেবে নয়, জনগণের সেবকহিসেবে কাজ করতে চাই : রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জের ভুটভুটি- অটো সংঘর্ষে শিশুনিহত,আহত ৫প্রতিবন্ধীকে ঈদের উপহার দিলেন শিবু দাসমাননীয় এমপি মহোদয়ের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফ এর চাউল বিতরণ করলেন বিএনপি নেতারারাজশাহীতে সুবিধাবঞ্চিতদের জন্য ৫ টাকায় ‘ঈদ খুশির হাট’ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলেররাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণনিয়ামতপুরে কালবৈশাখী ঝড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়ি-ঘর-ফসলের ক্ষতিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল অনুষ্ঠিতপোরশায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> বিয়ের পর ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মাহি

বিয়ের পর ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মাহি

ধূমকেতু নিউজ ডেস্ক : দ্বিতীয় বিয়ের পর চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছবিটিতে আর্জেন্টিনার জার্সি গায়ে ছোট একটি মেয়ের সঙ্গে দেখা গেছে মাহিকে। মেয়েটিকে আদর করছেন তিনি।

ছবিটি ভাইরাল হওয়ার পর অনেকেই মনে করেন, মেয়েটি মাহির দ্বিতীয় স্বামী রাকিব সরকারের সন্তান।

এ বিষয়ে মাহি বলেন, যাকে আমার মেয়ে বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, সেই মেয়েটি আমার এক বান্ধবীর মেয়ে। অনেকেই মনে করছেন, মেয়েটি আমার স্বামীর দ্বিতীয় পক্ষের মেয়ে।

নায়িকা বলেন, বিয়ে করেই মা হয়েছি (হাসি)। কিন্তু এখনও আমার সেই সন্তানদের সঙ্গে দেখা হয়নি। এরই মধ্যে ভাইরাল হলো, অন্যের মেয়ে আমার। আমি এখন সবাইকে কীভাবে বোঝাব ভাই, ভাইরাল হওয়া মেয়েটি আমার মেয়ে নয়।

‘আমরা সম্প্রতি আর্জেন্টিনার খেলা দেখার জন্য বান্ধবীর বাসায় গিয়েছিলাম। তখন ছবিটি তুলে ফেসবুকে পোস্ট করেছিলাম।’

আর্জেন্টিনার জার্সি গায়ে ছোট একটি মেয়ের সঙ্গে মাহির তোলা (বাঁ পাশে) এই ছবিটি ভাইরাল হয়েছে। ডানের ছবিতে স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে মাহির বর্তমান স্বামী রাকিব
আর্জেন্টিনার জার্সি গায়ে ছোট একটি মেয়ের সঙ্গে মাহির তোলা (বাঁ পাশে) এই ছবিটি ভাইরাল হয়েছে। ডানের ছবিতে স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে মাহির বর্তমান স্বামী রাকিব

১৩ সেপ্টেম্বর প্রথম প্রহরে রাত ১২টা ৫ মিনিটে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। রাকিবের ঘরে দুই সন্তান রয়েছে।

বিয়ের আগে থেকেই রাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জন চলছিল নায়িকার। তবে তার সঙ্গে স্রেফ বন্ধুত্ব বলে দাবি করলেও রোববার তার সঙ্গেই ঘর বাঁধেন মাহি।

উল্লেখ্য, ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ২০১৬ সালে বিয়ে করেন মাহিয়া মাহি। চলতি বছরের ২৩ মে নায়িকা জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। তারা বিয়েবিচ্ছেদ করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728