IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালেপুঠিয়ায় ফুটপাতে চাঁদা মুক্ত করতে মাঠে নামলেন এমপির পুত্রদুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যানকে মারধরপুঠিয়ায় ৪ ফার্মেসির ২০ হাজার টাকা অর্থদণ্ডবাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতপাকিস্তানকে উড়িয়ে দিল ৮ উইকেটের বিশাল জয় বাংলাদেশেরপুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য আহতআহত হলেও নিরাপদ আছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণীচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ ১ জন আটকতারাগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা‘ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র’চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, স্বামী আটক
Home >> টপ নিউজ >> প্রবাস >> পরমাণু আলোচনা চায় ইরান

পরমাণু আলোচনা চায় ইরান

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে পুনরায় আলোচনা শুরু করবে বলে জানিয়েছেন দেশটির একজন সংসদ সদস্য।

রোববার তিনি এ কথা জানান। খবর তাসনিম নিউজ এজেন্সির।

ওই এমপি বলেন, ইরান আগামী সপ্তাহে ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে আলোচনায় যোগ দেবে।

ইরানের পার্লামেন্টের পরিকল্পনা ও বাজেট কমিশনের সদস্য বেহরুজ মোহেব্বী নাজমাবাদী টুইটারে এক পোস্টে একটি বৈঠক সম্পর্কে জানান। বৈঠকে ছিলেন কয়েকজন সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ান।

বেহরুজ মোহেব্বী নাজমাবাদী পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জাতীয় স্বার্থ রক্ষায় সংসদের ‘কৌশলগত পদক্ষেপ’ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কাছ থেকে বিশেষ মনোযোগ পেয়েছে এবং এ পদক্ষেপ ‘স্পষ্ট ও গুরুতর’ বার্তা দিয়েছে।

ওই সংসদ সদস্য আরও বলেন, ইরানের প্রশাসন আগামী সপ্তাহে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে যাচ্ছে। এতে সংসদীয় আইন একটি ‘শক্তিশালী অনুপ্রেরণা’ হিসেবে কাজ করবে।

জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নিয়ে এপ্রিলে ভিয়েনায় ইরানের সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির আলোচনা শুরু হয়। ইরানে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে এ আলোচনা বন্ধ ছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728