IMG-LOGO

বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিতনিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসীমহানগরতে এতিম শিশুদের মাঝে ওয়ালিউল হক রানা ঈদ উপহারপ্রশাসক হিসেবে নয়, জনগণের সেবকহিসেবে কাজ করতে চাই : রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জের ভুটভুটি- অটো সংঘর্ষে শিশুনিহত,আহত ৫প্রতিবন্ধীকে ঈদের উপহার দিলেন শিবু দাসমাননীয় এমপি মহোদয়ের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফ এর চাউল বিতরণ করলেন বিএনপি নেতারারাজশাহীতে সুবিধাবঞ্চিতদের জন্য ৫ টাকায় ‘ঈদ খুশির হাট’ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলেররাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণনিয়ামতপুরে কালবৈশাখী ঝড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়ি-ঘর-ফসলের ক্ষতিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল অনুষ্ঠিতপোরশায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘সবসময়ই পতনের শঙ্কায় সরকার’

‘সবসময়ই পতনের শঙ্কায় সরকার’

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্তমান ক্ষমতাসীন সরকার সবসময় পতনের আশঙ্কায় থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম আব্বাস, কে এম জোবায়ের এজাজ; পল্টন থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিল ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ওমর ফারুককে পল্টন থানা পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ দলটির। গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল।

বর্তমান জনবিচ্ছিন্ন সরকার এখন সারাবিশ্ব থেকেই ধিক্কার পাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতাসীনদের দুর্নীতি, লুটপাট ও অপশাসনে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। দেশের জনগণকে পিষ্ট করে ক্ষমতায় থাকতে গিয়ে এরা কর্তৃত্ববাদের চরম সীমায় উপনীত হয়েছে। কিন্তু জনগণ দ্বারা ধিকৃত বলে সবসময় পতনের আশঙ্কায় থাকে। আর সেজন্য হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে আপসহীন দল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের হিড়িক চালাচ্ছে।

দেশব্যাপী বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নজীরবিহীন দমন পীড়ন চালানো হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাদেরকে গ্রেপ্তার বর্তমান শাসকগোষ্ঠীর দমন নীতিরই একটি নির্লজ্জ বহিপ্রকাশ। হত্যা-গুম-অপহরণ-মিথ্যা মামলা দায়ের-গ্রেপ্তার এবং দমন পীড়ন চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে বর্তমান শাসকগোষ্ঠী বেপরোয়া হিংস্র আচরণ শুরু করেছে। কিন্তু সরকারের এধরনের অপকর্ম ও নির্যাতন চালিয়ে রাষ্ট্রক্ষমতা পাকাপোক্ত করার অপচেষ্টা রুখে দেবে জনগণের সম্মিলিত শক্তি।

বিএনপি মহাসচিব গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728