IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকহরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পেরঅনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীসিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Home >> টেক ওয়ার্ল্ড >> মঙ্গল গ্রহে মহাকাশযান অবতরণের ভিডিও প্রকাশ করেছে নাসা

মঙ্গল গ্রহে মহাকাশযান অবতরণের ভিডিও প্রকাশ করেছে নাসা

ধূমকেতু নিউজ ডেস্ক : বিজ্ঞানীদের কাছে প্রতিটি মহাকাশযানের ল্যান্ডিংয়ের শেষ মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ, গ্রহে নামার শেষ মুহূর্তে গতিকে কন্ট্রোল করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঠিকঠাক ল্যান্ডিং না করতে পারলে, গ্রহের মাটিতে সজোরে আছড়ে পড়বে মহাকাশযান। এমন ঘটনা চন্দ্রযান ২ এর ক্ষেত্রে দেখা গিয়েছিল।

মূলত এ করাণেই ভিন গ্রহে পা ছোঁয়ানোর আগে সেই শেষ মিনিট আতঙ্কে কাটান বিজ্ঞানীরা। এবার মঙ্গল গ্রহের মাটিতে পা রাখার মুহূর্তের ভিডিও পাঠিয়েছে নাসার রোভার ‘পার্সিভারেন্স’বিভাগ।

You've never seen a @NASAMars landing like this!

This is REAL footage captured by cameras on @NASAPersevere rover's entry, descent & landing suite. By turning sci-fi into reality, the team is inspiring millions with incredible visuals from another world. #CountdownToMars pic.twitter.com/DKBRhjHLZv
— Thomas Zurbuchen (@Dr_ThomasZ) February 22, 2021

নাসার পক্ষ থেকে সেই সফলতার ভিডিও প্রকাশ করা হয়েছে। মঙ্গলের বায়ুমণ্ডল ঢোকার মুহূর্ত থেকে শুরু হয় ভিডিওটি। যে সময় গতি ছিল ঘণ্টায় প্রায় সাড়ে ১২ হাজার মাইল। মঙ্গলের বায়ুমণ্ডলে প্রবেশ করা মাত্রই ছোট্ট সিলিন্ডার থেকে বেড়িয়ে আসে বিরাটাকার প্যারাসুট। গতি কমানো জন্য চলে আপ্রাণ চেষ্টা।

মঙ্গল গ্রহে এই প্রথম এত বড় প্যারাসুট পাঠানো হয়েছে। তারপর, আতঙ্ক বাড়তে শুরু করে বিজ্ঞানীদের। চুপ হয়ে মনিটার করতে থাকে গোটা বিষয়টি। নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসার জোগাড়। তখন নাসার ল্যান্ডার আর তার পেটের ভিতরে থাকা রোভার ‘পার্সিভারেন্স’ মঙ্গলের মাটি ছোঁয়ার লক্ষ্যে ছুটে চলেছে।

Landing on Mars is a rush of tension, drama, and noise. Then, when the dust clears: tranquility and grandeur.#CountdownToMars
Explore in 3D in the YouTube app: https://t.co/iz9YIvEsvy
More images: https://t.co/Ex1QDo3eC2 pic.twitter.com/cj7NOpGysR
— NASA's Perseverance Mars Rover (@NASAPersevere) February 22, 2021

কিন্তু গতি বেশি থাকলে টুকরো টুকরো হয়ে যাবে সে। এরপর যখন উচ্চতা ১১ কিলোমিটারে পৌঁছাল তখন ধীরে ধীরে নামতে থাকল পার্সিভারেন্স। তখন গতি গিয়ে পৌঁছয় সেকেন্ডে ৩ মিটার।

এরপর দেখা যায়, মঙ্গলের মাটিতে ধুলো উড়ছে, বোঝা যাচ্ছে একেবারে নিকটে এসে গিয়েছে, গতির সঙ্গে তীব্র হাওয়া এলোপাথাড়ি করে দিচ্ছে মঙ্গলের মাটি। যার শব্দ রেকর্ড করে পাঠিয়েছে রোভারের সঙ্গে থাকা মাইক্রোফোন। তারপর রোভার জানায় সঠিকভাবে সে পৌঁছে গিয়েছে ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031