IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্নারাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> গোমস্তাপুরে বিলগুলো পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর

গোমস্তাপুরে বিলগুলো পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিলগুলো এখন পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর।

বিশেষ করে আলীনগর ইউনিয়নের চূড়ইল, বাঙ্গাবাড়ী ইউনিয়নের সিঙ্গাবাদ পাথার, রহনপুর ইউনিয়নের রামদাস ও রাধানগর ইউনিয়নের ছোট্ট ও বড়বিলে অতিথি পাখির ঝাঁক মন কেড়েছে দর্শনার্থীদের। বিলের পানিতে তাদের জলকেলীর অপরূপ দৃশ্য প্রকৃতিতে দেয় অনন্যতা। আর এ আনন্দ উপভোগ করতে ছুটে আসছেন পাখিপ্রেমীরা।

অতিথি পাখিরা যাতে নিরাপদ আবাস গড়তে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখছেন স্থানীয়রা। পাখি শিকার একদম বন্ধ। ফলে বিলগুলো অভয়াশ্রমে পরিণত হয়েছে। পরিযায়ী পাখির নিরাপত্তায় শীতের শুরুতেই রাজশাহী বন বিভাগের কর্মকর্তারা এলাকার জনসাধারণের সঙ্গে সচেতনতামূলক সভা করেছেন।

স্থানীয়রা বলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা আলিনগর ও বাঙ্গাবাড়ী ইউনিয়নের কিছু এলাকা নিয়ে অবস্থান চূড়ইল বিলের। পাশ দিয়ে বয়ে গেছে সীমান্ত নদী পুনর্ভবা। এখানে প্রতিবছরের মতো এবারও অতিথি পাখি এসেছে। বিল এলাকায় সারা দিন ঝাঁকে ঝাঁকে উড়ছে পরিযায়ী পাখি। প্রকৃতির সঙ্গে তাদের যেন সখ্য। তৈরি হয়েছে এক স্বর্গীয় পরিবেশের।

বিলে এবার বক, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখোলাসহ অনেক প্রজাতির পাখির আগমন ঘটেছে। শীতের শুরুতে পাখিদের আগমনে মুগ্ধ সবাই। তাদের দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন পাখিপ্রেমীরা। অনেকটা নিরিবিলি পরিবেশ থাকায় প্রতিবছর অতিথি পাখিরা এ বিলে অবস্থান নেয়।

ওই এলাকার পাখিপ্রেমী স্কুলশিক্ষক মাসোয়ারুল হক জিকেন বলেন, এ বিলে অতিথি পাখির আগমন নতুন নয়। এ অঞ্চলে পাখির অবাধ চলাচল নিশ্চিত করতে তিনি কাজ করে যাচ্ছেন। এ বিলে সারা বছরই অনেক বিরল প্রজাতির পাখির আগমন ঘটে। এখানে পাখিশিকারিদের তৎপরতা নেই বললেই চলে। পাখি শিকার বন্ধে এলাকার জনসাধারণের ভূমিকা রয়েছে।

এছাড়া দেশের স্বনামধন্য পাখিপ্রেমীদের পদার্পণ ঘটেছে এ বিলে। এ বিলে তোলা পাখির ছবি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। বিলে যাতায়াতের জন্য বাঁধের রাস্তাটি কাঁচা হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পাখিপ্রেমীদের।

গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলী বলেন, বিলগুলোতে পাখি রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিলুপ্ত হচ্ছে পরিযায়ী পাখি। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় অতিথি পাখির অবাধ চলাচল নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। এ ছাড়া বিলগুলোয় অতিথি পাখির আগমন ঘিরে এ অঞ্চলে পর্যটনের অমিত সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031