IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে রাসিকের ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণগোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত ডিলারের এক মাসের কারাদণ্ড,৮১৭ বস্তা সার জব্দরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড‘পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন’হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহতবাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> গ্রাম-বাংলার ঐতিহ্য কাঁথাকে ফিরিয়ে আনার চেষ্ঠা করছেন রায়গঞ্জের নারীরা

গ্রাম-বাংলার ঐতিহ্য কাঁথাকে ফিরিয়ে আনার চেষ্ঠা করছেন রায়গঞ্জের নারীরা

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে সই-সুতা দিয়ে হাতে বানানো গ্রামীণ ঐতিহ্যবাহী গ্রামীণ কাঁথা। এক সময় দেখা যেতো উপজেলার বিভিন্ন গ্রামের খেটে খাওয়া পরিবারের গৃহবধূ ও কিশোরীদের হাতের ছোঁয়ায় তৈরি হতো নিত্য-নতুন এই গ্রামীণ কাঁথা। এই কাঁথায় তাদের হাতের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হতো নানা রঙের নকশা। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে প্রায়।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সৌখিন হিসাবে গ্রামের কিছু গৃহিণী ও কিশোরীদের হাতের বিভিন্ন ছাপ দেওয়ার মাধ্যমে সুই-সূতা দিয়ে নিত্য-নতুন কাঁথা বানানোর কাজ। অথচ এক সময় এই গ্রামীণ কাঁথা সেলাই করে সংসারও চালাতেন অনেকেই। আবার অনেকেই গ্রামের বিয়েতে কন্যার শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য গ্রামীণ কাঁথা সেলাইয়ের কাজে ব্যস্ত সময় কাটাতো গ্রামাঞ্চলের নারীরা। সেই গ্রামীণ ঐতিহ্যকে পূনরায় ফিরিয়ে আনার চেস্টা করছেন উপজেলার অধিকাংশ গৃহিণী ও কিশোরীরা।

আরও দেখা যায়, মনের মাধূরী মেশানো অনুভূতিতে কাঁথা সেলাই করছেন তারা। সুই আর নাল, নীল, সবুজ, হলুদসহ কয়েক রঙের সুতায় নান্দনিকতার মাধ্যমে বিভিন্ন নকশায় ফুটিয়ে তুলছেন এই কাঁথা। এ যেনো শিল্পী, রুপকার এবং কারিগর তারা নিজেরাই।

উপজেলার নিমগাছি, ধানঘড়া, ভ্রম্যগাছা ও পাঙ্গাসী এলাকার নাম প্রকাশে কয়েকজন গৃহিণী জানান, আগে এক সময় এই কাঁথা সেলাই করে সংসার চালানোর পাশাপাশি বাড়তি আয় করা যেতো। এখন দেশি বিদেশি কম্বল, লেপ-তোশক আশায় এসব কাঁথা প্রায় হারিয়ে গেছে। এখন এসব কাঁথা সংসারের কাজের ফাকে ও সখের বসে আমরা সেলাই করছি। তবে এখনো অর্থনৈতিক কর্মকান্ড হিসেবে উৎপাদন, আয় বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান তৈরির ক্ষেত্র হিসেবে এই খাতের অপার সম্ভাবনা রয়েছে। সরকারি-বেসরকারি সংস্থা এগিয়ে আসলে গ্রামীণ ঐতিহ্যবাহী এ কাঁথাকে টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করছেন উপজেলার গৃহিণী ও কিশোরীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031