IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবল দল২ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : এমন বিশ্ব গড়ি-অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে। 

এ উপলক্ষে শনিবার (২ এপ্রিল) সকাল ৯টায় জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম, নবজাগরণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম। 

স্বাগত বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিবন্ধীতার সার্বিক চিত্র তুলে ধরেন-জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম। 

তিনি জানান, বর্তমানে জেলা ৩৩ হাজার ৫৫৬ জন প্রতিবন্ধী রয়েছেন। তাদের মধ্যে ৫৪০ জন অটিজম, ১৬ হাজার ৩৬০ জন শারীরিক, ৯১৫ জন দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতাজনিত, ৫ হাজার ১৮৪ জন দৃষ্টি প্রতিবন্ধী, ২ হাজার ১৬৬ জন বাক প্রতিবন্ধী, ৩ হাজার ১৯৭ জন বুদ্ধি প্রতিবন্ধী, ৯৬৪ জন শ্রবণ প্রতিবন্ধী, ৮২ জন শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী, ২ হাজার ১৮ জন সেরিব্রালপালসি, ১ হাজার ৮১৪ জন বহুমাত্রিক, ডাউন নিড্রম ৫৯ জন এবং অন্যান্য ২৫৭জন প্রতিবন্ধী রয়েছেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা ফিরোজ কবির।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ